১৭ জুন ২০২০, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়ায় খাদ্যসামগ্রী পাঠালেন ব্যারিস্টার শেখ ফজলে নাঈম

কে, এম, সাইফুর রহমান,  গোপালগঞ্জ: দেশ জুড়ে প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশে ঘরে থাকা অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী পাঠিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিমের কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

করোনা সংকটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র আহ্বানে সাড়া দিয়ে শেখ নাঈম তার নিজস্ব তহবিল হতে করোনা সংকটে টুঙ্গিপাড়া উপজেলার অসহায়, দুস্থ ও কর্মহীন দেড় হাজার পরিবারের জন্য চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, রান্নার তেল ও সাবান পাঠিয়েছেন। 

সোমবার দুপুরে ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের পক্ষে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম, জেলা যুবলীগের উপ-দপ্তরের সাধারণ সম্পাদক তানভীর হাসান জনি, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ কুদরত-ই-ইবতিহাজ জয়, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সাব্বির হোসেন তাজ, সদর থানা ছাত্রলীগের সভাপতি শরিফুল সিকদার, সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন কালু, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সভাপতি দীন ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা নিউটন, পৌর ছাত্রলীগের সভাপতি মো.তারেক, সাধারণ সম্পাদক মো.আতাউর রহমান পিয়াল, বশেমুরবিপ্রবি ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর, তারেক, সারজিল ও বাবু সহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা ৫টি ট্রাকে এ খাদ্যসামগ্রী লোড করে বিতরণের জন্য টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করেন। 

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আ. লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলায় করোনা সংকট শুরুর সাথে সাথে তরুণ প্রজন্মের এই মানবিক নেতা বরাবরই অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন। শুধু তাই নয়, বিভিন্ন পর্যায়ে তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ১৯ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন এবং প্রতিদিন সকালে শহরের বিভিন্ন স্থানে বিনামূল্যে সবজি ও বিকালে পথচারী সন্মানিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করে চলেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০