৬ মে ২০২০, ২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফে বন্দুকযুদ্ধে ৩ ডাকাত নিহত, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সহোদর সহ তিন শীর্ষ ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল হতে ১৮টি বিভিন্ন ধরনের দেশী বিদেশী আগ্নেয়াস্ত্র, ২শ রাউন্ড গুলি ও ৫৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত টেকনাফের রঙিখালী গহীন পাহাড়ে ডাকাত আটক অভিযানে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধরাত ভোররাতে রঙ্গিখালীর গহীন পাহাড়ে ডাকাতের আস্তানায় অভিযানে যায় পুলিশ। ডাকাত দলের আস্তানা ঘেরাও করে ফেললে তারা পুলিশের উপর গুলিবর্ষণ করতে থাকে। এতে পুলিশের ৪কর্মকর্তাসহ ৫ জন আহত হয়। পুলিশও পাল্টা গুলিবর্ষন করতে থাকে। এসময় উভয়পক্ষে শতাধিক রাউন্ড গুলিবিনিময় হয়। পুলিশ-ডাকাত দলের গুলিবিনিময়ে ঘটনাস্থলে নিহত হয় ডাকাত ছৈয়দ আলম, নুরুল আলম এবং আব্দুল মোনাফ। এ সময় ডাকাত গ্রুপের আস্তানা থেকে ১৮টি দেশি বিদেশি অস্ত্র এবং ৫৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি জানান, নিহতরা চিহ্নিত ডাকাত দলের সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। নিহত ডাকাত সদস্যদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। আহত পুলিশ সদস্যেদের চিকিৎসা দেয়া হচ্ছে। এব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০