Shakil Shah
৭ নভেম্বর ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে আর বিশেষ সুবিধা দেবে না টুইটার

ভোরের দর্পণ ডেস্ক:

নির্বাচনে আনুষ্ঠানিকভাবে পরাজিত হলে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ সুবিধা হারাবেন।

টুইটার জানিয়েছে, তাদের নীতি ভঙ্গ করায় জানুয়ারিতে মেয়াদ শেষ হয়ে গেলেই ট্রাম্পকে দিয়ে আসা ‘স্পেশাল ট্রিটমেন্ট’ বাতিল করা হবে। মূলত টুইটারের ‘ওয়ার্ল্ড লিডার’ ক্যাটাগরির আওতায় পড়ায় এতোদিন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়নি।

ওয়ার্ল্ড লিডার নীতির আওতায় মূলত বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং অন্যান্য শাসকেরা পড়ে থাকেন। এসব নেতাদের মধ্যে যাদের যথেষ্ট সংবাদ-মূল্য রয়েছে তারা টুইটারের বিশেষ কিছু নিয়ম ভঙ্গ করলেও ব্যবস্থা নেয়া হয় না। বর্তমানে সেই সুবিধাই ভোগ করছেন ট্রাম্প।

গত কয়েক মাসে ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু পোস্ট সতর্কতা চিহ্ন যোগ করে গোপন করে রাখে টুইটার। সতর্কতা পড়ার পর আগ্রহীরা ক্লিক করে সেসব পোস্ট দেখতে পেতেন। বিশেষ ক্যাটাগরির আওতায় পড়ায় এই সুবিধা পেয়ে আসছিলেন তিনি।

টুইটার জানিয়েছে, ট্রাম্প যদি নির্বাচনে হেরে যান এবং আবারও সাধারণ নাগরিকে পরিণত হন তাহলে অন্য ব্যবহারকারীদের মতোই সেবা পাবেন তিনি। কোনো বিশেষ সুবিধা নয়। ফলে টুইটারের নীতি ভঙ্গ করলে অ্যাকাউন্ট সাময়িক বাতিল থেকে চিরতরে বন্ধ করে দেয়া হতে পারে।

উল্লেখ্য, টুইটারে অন্যতম জনপ্রিয় ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প। মাইক্রো ব্লগিং সাইটটিতে তাকে অনুসরণ করে প্রায় আট কোটি ৮০ লাখ মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০