Bhorer Darpan
৪ অক্টোবর ২০২৫, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ব্যাপক বোমাবর্ষণ ইসরায়েলের

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ব্যাপক বোমাবর্ষণ ইসরায়েলের
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির চুক্তিতে ইতিবাচক সাড়া জানিয়েছে। এরপর ট্রাম্প গাজায় ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানায়। তা সত্ত্বেও শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে উপত্যকাটিতে ব্যাপক বোমাবর্ষণ করেছে দখলদার ইসরায়েল।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসিল বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, “গতকাল রাতটি ছিল বেশ সহিংস। ওই সময় ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি ও অন্যানয় জায়গায় অসংখ্য বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানো সত্ত্বেও তারা হামলা চালিয়েছে।”

গতকাল রাতের হামলায় ২০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে বলেও জানিয়েছেন মাহমুদ বাসিল।

এদিকে হামাস ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব মানার পর এবং ট্রাম্প গাজায় হামলা বন্ধের নির্দেশনা দেওয়ার পর গাজা সিটির মানুষ তাদের নিজ বাড়িতে ফেরা শুরু করে।

এরপর সাধারণ মানুষকে সতর্কতা দিয়েছে দখলদার ইসরায়েল। তারা বলেছে, গাজা সিটি অত্যন্ত বিপজ্জনক যুদ্ধপ্রবণ এলাকা। সেখানে ফিরলে প্রাণহানি ঘটতে পারে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, “গাজা সিটিতে আমাদের সেনারা এখনো অভিযান চালাচ্ছে। সেখানে ফেরা অত্যন্ত বিপজ্জনক। আপনার নিরাপত্তার জন্য, গাজার উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং যেখানে সেনারা সক্রিয় রয়েছে সেখানে যাবেন না।”

এদিকে ট্রাম্পের প্রস্তাবে হামাস শর্তসাপেক্ষে হ্যাঁ বলার পর গাজার সাধারণ মানুষ আশা দেখছেন আড়াই বছর ধরে চলা এ যুদ্ধ অবশেষে থামবে।

তবে এ যুদ্ধবিরতিটি স্থায়ী যুদ্ধবিরতি হবে কি না সেটি এখনো স্পষ্ট নয়। কারণ ট্রাম্পের প্রস্তাবে ইসরায়েলি সেনাদের তাৎক্ষণিকভাবে গাজা থেকে প্রত্যাহারের কথা বলা হয়নি। অপরদিকে হামাসকে অস্ত্র সমর্পণ করতে বলা হয়েছে। যা ফিলিস্তিনি এ গোষ্ঠী সহজে মানবে না।

সূত্র: এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০