bhorerdarpan
২২ এপ্রিল ২০২০, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের নিষেধাজ্ঞা হবে গ্রিন কার্ডে, মেয়াদ ৬০ দিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, অভিবাসনের ওপর নিষেধাজ্ঞা আরোপের যে পরিকল্পনা তিনি নিয়েছেন তা স্থায়ী হবে ৬০ দিন এবং তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যারা স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ডের আবেদন করছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে টুইট করে বিভ্রান্তিকর এক ঘোষণা দেওয়ার এক দিন পর প্রেসিডেন্ট ট্রাম্প তার পরিকল্পনা আরও একটু বিশদ করলেন।

তিনি বলেছেন, করোনাভাইরাস মহামারীর মধ্যে কর্মহীন হয়ে পড়া আমেরিকানদের সুরক্ষা দেওয়াই তার এ পরিকল্পনার লক্ষ্য।

অস্থায়ী ভিসায় যুক্তরাষ্ট্রে কর্মরত ব্যক্তিদের ওপর এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না।

বিবিসি লিখেছে, মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতার যে অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে উঠেছে, সেখান থেকে মনোযোগ অন্যদিকে সরাতেই তিনি এই সময়ে এমন উদ্যোগ নিলেন কি না- সেই প্রশ্ন তুলেছেন সমালোচকদের অনেকে।

করোনাভাইরাস মহামারীতে যুক্তরাষ্ট্রই বিশ্বে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা সোয়া ৮ লাখ ছাড়িয়ে গেছে, মৃত্যু হয়েছে ৪৫ হাজার মানুষের। দুদিক দিয়েই যুক্তরাষ্ট্র বিশ্বে এখন শীর্ষে।

এই সঙ্কটে অন্যান্য দেশের মত যুক্তরাষ্ট্রের অর্থনীতিও কার্যত অচল হয়ে পড়েছে। গতমাসে ২ কোটি ২০ লাখ মানুষ বেকার ভাতার জন্য আবেদন করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

এমন পরিস্থিতিতে সোমবার এক টুইটে ট্রাম্প বলেন, অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়ে একটি নির্বাহী আদেশে সই কর তে যাচ্ছেন তিনি।

এরপর মঙ্গলবার হোয়াইট হাউজে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এসে তিনি বলেন, বুধবারই তিনি সেই নির্বাহী আদেশে সই করতে পারেন। দেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও দীর্ঘায়িত হতে পারে।

বিবিসি লিখেছে, সোমবারের টুইটে ট্রাম্প অভিবাসন বন্ধের কথা বললেও ব্যবসায়ী নেতাদের কয়েকজনের সমালোচনার পর তিনি খামার শ্রমিক এবং প্রযুক্তি কর্মীদের মত বিশেষ খাতের অভিবাসী কর্মীদের নিষেধাজ্ঞার বাইরে রাখেন।

মঙ্গলবারের ব্রিফিংয়ে তিনি বলেন, করোনাভাইরাস সঙ্কটে যারা চাকরি হারিয়েছে, তাদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

“ভাইরাসের কারণে কাজ হারানো আমেরিকানদের জায়গায় যদি অভিবাসী শ্রমিকরা এসে চাকরি পায়, তাহলে সেটা আমেরিকানদের প্রতি অন্যায় হবে।”

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রতিবছর ১০ লাখের মত গ্রিন কার্ড অনুমোদন করা হয়। এর মধ্যে ৭০ শতাংশ পান এমন অভিবাসীরা, যাদের আত্মীয়-স্বজন যুক্তরাষ্ট্রে থাকেন। আর পেশা সংশ্লিষ্ট গ্রিনকার্ডের ৮০ শতাংশ এমন অভিবাসীদের দেওয়া হয়, যারা আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

একজন গ্রিনকার্ডধারী অভিবাসী যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং কাজ করার অনুমতি পান। পরে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্যও আবেদন করার সুযোগ পান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০