bhorerdarpan
৩০ মার্চ ২০২০, ১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ের সেই গ্রামের ১০০ পরিবার কোয়ারেন্টাইনে

ঠাকুরগাঁওয়ে একই পরিবারের পাঁচজনকে হাসপাতালে পাঠানোর পরদিন তাদের গ্রামের ১০০ পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। রোববার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান নদীপাড়ার জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত এক পরিবারের পাঁচ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই পরিবারের পাঁচজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি-না তা জানার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে; সেই রক্তের নমুনা ঢাকায় পাঠানো হবে।

আব্দুল্লাহ আল মামুন বলেন, রোববার ওই আক্রান্তদের স্বজন ও আশপাশের ১০০ পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। রোববার ভেলাজান উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ মিটার দূরে দূরে বসিয়ে প্রতিটি পরিবারকে সাত দিনের খাবার পৌঁছে দেয়া হয়েছে।

চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, একই পরিবারের পাঁচ সদস্য জ্বর-শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই গ্রামের একশ পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন ইউএনও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে স্মার্ট কার্ড নিয়েও পণ্য পেলেন না অর্ধশতাধিক মানুষ

জাতিসংঘের দায়িত্বশীল ব্যাংকিং নীতিমালায় সিটি ব্যাংকের অন্তর্ভুক্তি

সিংড়ার চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

নবনির্বাচিত সংসদ সদস্য মহোদয়ের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

শিক্ষার মানোন্নয়নে সাংসদ খোকন তালুকদারের সাথে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

সোনাহাট সেতু পরিদর্শনকালে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন এমপি আনোয়ারুল

মাদারীপুর হাসপাতালে ২১ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্য সেবার স্বস্তি

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল

১০

মোরেলগঞ্জে এম পি আব্দুল আলিম এর সংবাদ সম্মেলন

১১

কুবিতে’ বরুড়া ছাত্র- ছাত্রী পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

ইরান যুদ্ধের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম

১৩

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

১৪

ঈদের ছুটি আরও বাড়ল

১৫

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ : সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

১৬

বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১৭

কর্মচারীর ছুরিকাঘাতে ইবির সমাজকল্যাণ বিভাগের সভাপতি নিহত

১৮

৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

১৯

এবার সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

২০