bhorerdarpan
১৭ এপ্রিল ২০২০, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে বাজার মনিটরিংয়ে আনসার ভিডিপির সদস্যরা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে প্রতিদিন পৌর শহরের বিভিন্ন স্থানে সততার সাথে দায়িত্ব পালন করে চলেছেন আনসার ভিডিপি ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার পৌর শহরের সরকারি বালিক উচ্চ বিদ্যালয় বড় মাঠে কাঁচা বাজারে সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। এ সময় তাদের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৬ জন আনসার ব্যাটালিয়নের সদস্য দায়িত্ব পালন করছেন। এতে প্রত্যেক দোকানে ক্রেতা-বিক্রেতা সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখছেন। এছাড়াও কাঁচা বাজারে যে কোন প্রকার অনাকাঙ্খিত পরিস্থিতি যাতে করে সৃষ্টি না হয় সে লক্ষ্যে কাজ করে চলেছেন তারা। মহিলাদের সুবিধার্থে উপজেলা প্রশিক্ষিকাগণ রয়েছেন। তারা কাঁচা বাজারে আগত মহিলা ক্রেতাদের বিষয়ে নজরদারি করছেন। সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নরেশ চন্দ্র রায় জানান, প্রতিদিন আনসার ব্যাটালিয়নের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ, শহরের বাসস্ট্যান্ড বাজার, কাঁচামাল আড়ৎ এ ঠাকুরগাঁও-১ আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও ব্যাটালিয়নের পক্ষ থেকে করোনা মোকাবেলায় বিভিন্ন স্থানে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গøাভস্ ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থার সাথে সার্বক্ষণিক আনসার ব্যাটালিয়নের সদস্যরা বাজার মনিটরিংসহ বিভিন্ন কাজ করে চলেছেন বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০