bhorerdarpan
৮ এপ্রিল ২০২০, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকাতির ঘটনায় শঙ্কিত শ্রীপুরের ঔষধ ব্যবসায়ীরা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: রাজধানীতে ঔষধের দোকান ও ফার্মেসীতে ডাকাতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার ঔষধ ব্যবসায়ীরা। বুধবার বেলা ৩টায় জৈনাবাজার ঔষধ ব্যবসায়ী সমিতির পক্ষে এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানান।
সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জানান, ইদানিং রাজধানীতে কয়েকটি ঔষধের দোকান ও ফার্মেসীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে দেখা গেছে শান্ত ও নিরিবিলি পরিবেশ পেয়ে খুব অল্প সময়ের মধ্যে ডাকাতদল দোকানে হানা দিয়ে টাকা-পয়সা লুট করে নিয়ে যাচ্ছে। ডাকাতির কাজে তারা পিস্তলসহ দেশীয় অস্ত্র নিয়ে হানা দিচ্ছে। দুই থেকে আড়াই হাজার দোকান রয়েছে জৈনাবাজারে। এরমধ্যে মাত্র এক’শ দোকান রয়েছে ঔষধ ব্যবসায়ীদের। সরকারী নির্দেশে ঔষধদের দোকানবাদে অন্যান্য দোকানগুলো প্রায় সময়ই বন্ধ থাকায় বাজারটি শান্ত ও নিরিবিলি থাকে। এতে যেকোন সময় ডাকাত দল হানা দেয়ার সম্ভাবনা রয়েছে। এতে প্রাণহানিসহ বড় ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ডাকাতি রোধে বাজারের ঔষধ ব্যবসায়ীদের তারা প্রশাসনের কাছে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা চেয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ মোহাম্মদ শহিদুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম, মাসুদ আলমসহ জৈনাবাজার ঔষধ ব্যবসায়ী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, রাজধানীর ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম শ্রীপুরের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এক্ষেত্রে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০