Online Desk
২ মার্চ ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা

ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন এবং নিষিদ্ধ উপাদান ব্যবহারের দায়ে একটি মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর।

সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার বক্করের মোড়ে অবস্থিত ‘সন্তোষী মুড়ি মিল’-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। এ সময় নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শিহাব উদ্দীন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুল আলম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানায় সরেজমিন তদারকিকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া মুড়ি তৈরিতে ময়লাযুক্ত লবণ এবং নিষিদ্ধ হাইড্রোজ ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহারের বিষয়টি নিশ্চিত হওয়ায় নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

এ সময় ভ্রাম্যমান আদালত সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মিরসরাইয়ে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্য কে জনতার গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অসহায় শিক্ষার্থী সোহাগের ফরম পূরণে আর্থিক সহায়তা লংগদু জোনের

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে বিএনপি নেতাদের ইফতার পার্টি

জাতীয় স্মৃতিসৌধে নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১০

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

১১

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

১২

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

১৩

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

১৪

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

১৫

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৬

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৭

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৮

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

২০