Ibrahim Atiullah Anik
৪ ডিসেম্বর ২০২৫, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডোমারে গোডাউনের সার্টার ভেঙে ডিলারের সার লুট

ডোমারে গোডাউনের সার্টার ভেঙে ডিলারের সার লুট

নীলফামারীর ডোমারে চলতি মৌসুমে কৃষকদের মাঝে রাসায়নিক সার বিতরণের দিনে ডিলারের গোডাউন ভেঙে সার লুট করেছে বিক্ষুব্ধ কৃষকরা। সার বিতরণে দেরি হওয়া এবং সার না পাওয়ার আশঙ্কা থেকেই এই ঘটনা ঘটে বলে জানা যায়। এতে ইউরিয়া, এমওপি, টিএসপি ও ডিএপি মিলে প্রায় এক হাজার বস্তা সার লুট হয়ে যায়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার গোমনাতী ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলার আর.বি. ট্রেডার্স–এর সার বিতরণের সময় এ ঘটনা ঘটে। উত্তেজিত কৃষকরা গোডাউনের সার্টার ভেঙে ভেতরে ঢুকে সার নিয়ে যায়। এ সময় দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিটলার রহমানের ওপরও আক্রমণের উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তিনি জানান, সার বিতরণে দেরি এবং চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় কৃষকরা উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে তারা আমার ওপর চড়াও হয় এবং সার্টার ভেঙে অধিকাংশ সার লুট করে নিয়ে যায়। গোডাউনে টিএসপি ৪০ বস্তা, এমওপি ১৪০ বস্তা, ডিএপি ৩৭৪ বস্তা ও ইউরিয়া ৬০০ বস্তা সার মজুদ ছিল।

একই দিনে বামুনিয়া ইউনিয়নের বিসিআইসি ডিলার এস.বি. এন্টারপ্রাইজে সার বিতরণের সময়ও গুজবের কারণে কৃষকরা হট্টগোলের চেষ্টা করে। পরে সংশ্লিষ্টরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় ডিলার পয়েন্টে সার পৌঁছেছে যা সকালে বিতরণের কথা ছিল। সার নিতে আসা ভিড়ের মধ্যে কিছু অসাধু লোক হট্টগোল করে গোডাউন থেকে সার নিয়ে যায়। পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০