
নীলফামারীর ডোমারে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ডোমার উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী। সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবউল্লাহ, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক ও গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, উপজেলা ইঞ্জিনিয়ার ফিরোজ আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।