Shakil Shah
২৩ ডিসেম্বর ২০২০, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকার বাইরে হচ্ছে ৪টি আন্তঃজেলা বাস টার্মিনাল

ভোরের দর্পণ ডেস্ক:

রাজধানীতে ঢুকবে না জেলার বাস। ঢাকার বাইরে বিরুলিয়া, হেমায়েতপুর, কাঁচপুর, কেরানীগঞ্জে হবে আন্তঃজেলা বাস টার্মিনাল। আর ঢাকা শহরের টার্মিনালগুলো সিটি টার্মিনাল হিসেবে ব্যবহৃত হবে। সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন শেষে ঢাকার দুই মেয়র জানান, গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে আগামী বছরই কাজ শুরু হবে।

ঢাকার রাস্তায় যানজট কমাতে অনেক আগেই বাসরুট পুনর্বিন্যাসের পরিকল্পনা নেয় নগর কর্তৃপক্ষ। দীর্ঘদিন ঝুলে থাকার পর অবশেষে এ লক্ষ্যে ঢাকার বাইরে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল করার কথা ভাবছে দুই সিটি কর্পোরেশন। বিরুলিয়ার বাটুলিয়া, হেমায়েতপুরের জাদুরচর, কেরানীগঞ্জের টেগোরিয়া ও কাঁচপুর, এই ৪টি স্থানকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলে জানান ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তাপস জানান, আমাদের লক্ষ্য হলো ঢাকার শহরের উপর থেকে যানবাহনের চাপ কমিয়ে নিয়ে আসা। এখানে যত্রতত্র ভাবে রাস্তার উপরে সিটি বাসগুলো থাকে, এতে যানজট সৃষ্টি হয়। সব কিছু মিলিয়ে সামগ্রিক শৃঙ্খলা ফিরিয়ে আনতেই আমাদের এই কার্যক্রম।

সকালে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন শেষে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকায় আন্তঃজেলা কোনো বাস প্রবেশ করতে দেয়া হবে না। আর মহাখালী, গাবতলী, সায়েদাবাদ এই তিনটি টার্মিনাল নির্ধারণ থাকবে সিটি বাসের জন্য। আগামী বছরই এ কাজের মূল পরিকল্পনায় হাত দেয়া হবে।

এছাড়া আগামী ১ এপ্রিল থেকে চালু হতে যাওয়া কেরানীগঞ্জের ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত বাস সার্ভিস এর রুট পরিদর্শন করেন মেয়ররা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

১০

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১১

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১২

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১৩

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৫

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৭

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৮

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৯

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

২০