Online Desk
১১ জানুয়ারী ২০২৬, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকার বিপক্ষে নোয়াখালীর একাদশে বাবা-ছেলে

ঢাকার বিপক্ষে নোয়াখালীর একাদশে বাবা-ছেলে
ছবি : সংগৃহীত

ক্রিকেট মাঠে বাবা ও ছেলের একসঙ্গে খেলার দৃশ্য বিরল। এবার বিপিএলে সেই বিরল ঘটনার সাক্ষী হলো মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। নোয়াখালী এক্সপ্রেসের একাদশে একই সঙ্গে জায়গা পেয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি এবং তার ছেলে হাসান ইশাখিল।

ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলি।

টুর্নামেন্টে দুই দলই ধুঁকছে। ৭ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে নোয়াখালী। অন্যদিকে ৬ ম্যাচে ২ জয় নিয়ে খুব একটা স্বস্তিতে নেই ঢাকা ক্যাপিটালসও। জয়ের খোঁজে মরিয়া দুই দলই।

এদিকে ঢাকা ক্যাপিটালস শিবিরে রয়েছে বড় দুঃসংবাদ। চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের পেস আক্রমণের মূল অস্ত্র তাসকিন আহমেদকে পাচ্ছে না তারা। টসের সময় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

ঢাকা ক্যাপিটালস: রহমানউল্লাহ গুরবাজ, আবদুল্লাহ আল মামুন, নাসির হোসেন, সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), শামীম হোসেন, সাব্বির রহমান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, জিয়াউর রহমান শরিফি ও তাইজুল ইসলাম।

নোয়াখালী এক্সপ্রেস: শাহাদাত হোসেন দিপু, সৌম্য সরকার, হাবিবুর রহমান সোহান, হাসান ইশাখিল, জাকের আলী (উইকেটকিপার), মোহাম্মদ নবি, হায়দার আলি (অধিনায়ক), মেহেদী হাসান রানা, হাসান মাহমুদ, আবু জায়েদ রাহি ও ইহসানুল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০