Bhorer Darpan
৪ অক্টোবর ২০২৫, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবরোধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবরোধ
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদরহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। শনিবার বেলা সাড়ে এগারোটা থেকে তারা মহাসড়ক অবরোধ করে। পরে পৌনে ১টার দিকে অবরোধ স্থগিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন থানা পুলিশ, হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ১২শ কর্মকর্তা সড়কে অবস্থান নিয়ে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানান। এতে মহাসড়কের উভয় লেনে দীর্ঘ যানজট দেখা দেয়। সীমাহীন ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী ও চালকরা।

ফৌজদারহাটে মহাসড়কে কয়েকশ কর্মকর্তা মহাসড়কে অবস্থানের কারণে চট্টগ্রামমুখী ও ঢাকামুখী লেনে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিশেষ করে শহরমুখী যাত্রীরা বেকায়দায় পড়েন।

বাসযাত্রী মো. সোহেল সাংবাদিককে বলেন, শহরে যাচ্ছিলাম মায়ের চিকিৎসা করাতে। কিন্তু পথিমধ্যে সড়কে অবরোধ দেওয়া হলো। আজকে আর ডাক্তারের শরণাপন্ন হতে পারব কিনা জানি না।

হাসানুল আলম গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম ক্লাসে। কিন্তু সড়কে অবরোধ করায় আটকে গেলাম। তীব্র গরমে হাঁফিয়ে ওঠেছে অনেকে।

জানতে চাইলে সীতাকুণ্ডের বারআওলিয়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আব্দুল মোমিন জানান, চাকরিচ্যুত অফিসাররা ১১টার দিকে সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অবরোধ স্থগিত করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০