২৯ এপ্রিল ২০২০, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা থেকে করোনা নিয়ে পালানো কিশোর এখন বাগেরহাটে, চিকিৎসা চলছে নিজ বাসায়

বাগেরহাট  প্রতিনিধিঢাকা থেকে করোনা নিয়ে পালানো কিশোর এখন বাগেরহাটে অবস্থান করছে বলে জানা গেছে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতাল থেকে করোনা সংক্রমণ নিয়ে পালিয়ে আসা ১৩ বছর বয়সী কিশোর তার পরিবারের সন্ধান পেয়েছে বাগেরহাটের স্বাস্থ্য বিভাগ বুধবার দুপুরের দিকে  জেলার সদর উপজেলার ডেমা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে তার সন্ধান পায় স্বাস্থ্য বিভাগ

এরপর ওই বাড়িটি লকডাউন করে লাল পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে করোনা আক্রান্ত কিশোরকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে কিশোরসহ ওই বাড়ির ১৪ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে অন্যদের বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে মঙ্গলবার ওই কিশোরের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর তার সংস্পর্শে আসা ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালে কর্মরত ১৯ জন চিকিৎসক ৩৩ জন নার্সকে হাসপাতাল কর্তৃপক্ষকোয়ারেন্টাইনে রেখেছে

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির দুপুরে সাংবাদিকদের বলেন, গত ১৩ এপ্রিল বাগেরহাট থেকে এক ব্যক্তি হৃদ্রোগের চিকিৎসা করাতে তার কিশোর ছেলেকে নিয়ে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করেন

তিনি জানান, চিকিৎসাধীন থাকা অবস্থায় ছয় দিন পর ১৯ এপ্রিল  ওই কিশোরের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠায় সিভিল সার্জন বলেন, আইইডিসিআরে রিপোর্ট আসার আগেই গত ২৬ এপ্রিল  হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে ওই কিশোরকে নিয়ে তার পরিবার পালিয়ে বাগেরহাটে চলে আসেন

তিনি জানান, মঙ্গলবার আইইডিসিআরের পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে করোনা পজিটিভের কথা ফোন করে ওই কিশোরের বাবাকে জানালে তারা কোথায় আছেন তা জানাতে অস্বীকৃতি জানান সিভিল সার্জন আরও বলেন বলেন, বুধবার সকালে প্রশাসনের  সহযোগিতায় তাদের সন্ধান পেয়ে সেখানে যাই সেখানে গিয়ে করোনা আক্রান্ত কিশোরের শারীরিক অবস্থা পরীক্ষা করা হয় কিশোরটি সুস্থ স্বাভাবিক রয়েছে তার চিকিৎসা বাড়ি রেখেই দেওয়া হবে  তিনি বলেন, কিশোরের সংস্পর্শে আসা পরিবারের ১৩ জনকে শনাক্ত করা হয়েছে ওই কিশোরসহ পরিবারের নারীপুরুষ মিলিয়ে ১৪ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনার ল্যাবে পাঠানো হচ্ছে আশপাশে আর কোনো বাড়ি না থাকায় ওই বাড়িটি লকডাউন করে লাল পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০