Online Desk
২৭ জানুয়ারী ২০২৬, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা ব্যাংক মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য শীতকালীন ক্যাম্পেইন ‘স্পেন্ড অ্যান্ড উইন’

ঢাকা ব্যাংক মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য শীতকালীন ক্যাম্পেইন ‘স্পেন্ড অ্যান্ড উইন’

ঢাকা ব্যাংক এবং মাস্টারকার্ড যৌথভাবে তাদের কার্ডহোল্ডারদের জন্য আকর্ষণীয় শীতকালীন ক্যাম্পেইন ‘স্পেন্ড অ্যান্ড উইন’ চালু করার ঘোষণা দিয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় ঢাকা ব্যাংক মাস্টারকার্ড ব্যবহারকারীরা কেনাকাটা করে জিতে নিতে পারেন দারুণ সব পুরস্কার, যার মধ্যে গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে কেনিয়ায় একটি কাপল ট্যুর বা যুগল ভ্রমণ।

সোমবার (২৬ জানুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো ঢাকা ব্যাংক মাস্টারকার্ডধারীদের ক্যাশলেস বা নগদহীন লেনদেনে উৎসাহিত করা এবং শীতকালীন কেনাকাটাকে আরও আনন্দদায়ক ও ফলপ্রসূ করা। ক্যাম্পেইন চলাকালীন কার্ডহোল্ডাররা তাদের দৈনন্দিন কেনাকাটায় ঢাকা ব্যাংক মাস্টারকার্ড ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবে লটারির মাধ্যমে পুরস্কার জেতার সুযোগ পাবেন।

গ্র্যান্ড প্রাইজ হিসেবে কেনিয়া সফরের পাশাপাশি বিজয়ীদের জন্য থাকছে আরও ৪৫টি আকর্ষণীয় পুরস্কার। কার্ডহোল্ডারদের জন্য এটি এই মৌসুমের অন্যতম সেরা এবং ফলপ্রসূ অফার হিসেবে বিবেচিত হচ্ছে।

এই উদ্যোগের মাধ্যমে ঢাকা ব্যাংক গ্রাহক সেবা এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও আধুনিক ও জনপ্রিয় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। অন্যদিকে মাস্টারকার্ড তার গ্রাহকদের জন্য ‘প্রাইসলেস’ বা অমূল্য অভিজ্ঞতার সুযোগ তৈরি করে দিচ্ছে।

ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য, যোগ্যতার শর্তাবলি ও নিয়মাবলি জানতে গ্রাহকদের ঢাকা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে অথবা ঢাকা ব্যাংক কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী কাজী শিপন

ইরানে ২১০৮ ব্যক্তির দণ্ড মওকুফ খামেনির, তালিকায় নেই বিক্ষোভকারীরা

বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন

নতুন সরকার আসা পর্যন্ত দায়িত্বে থাকবো: ঢাবি উপাচার্য

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১০

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

১১

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

১২

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

১৩

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১৪

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১৫

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১৬

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৭

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৮

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৯

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

২০