Ibrahim Atiullah Anik
২৪ নভেম্বর ২০২৫, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা–সিলেট মহাসড়কের পাশে নির্মাণ কাজে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

ঢাকা–সিলেট মহাসড়কের পাশে নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা -সিলেট মহাসড়কের পাশে পাঁচরুখী এলাকায় মহাসড়কের অধিগ্রহণকৃত জায়গায় তড়িঘড়ি করে শ্রমিক দিয়ে মার্কেট নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে সজল (৩৫) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

এসময় আরো তিনজন শ্রমিক আহত হাওয়ার খবর পাওয়া গেছে।তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি। নিহত রাজমিস্ত্রি সজল পাবনা জেলার সাঁথিয়া থানার আশাইখোলা এলাকার বাতেন মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে (২৩ নভেম্বর) রোববার সন্ধ্যা পৌনে ৭ টায় পাচরুখী হাজী আব্দুল মালেক প্রধান মর্ডান হাসপাতাল ও এমপি টাওয়ারের সামনে ।

প্রত্যক্ষদর্শীরা জানান নির্মাণাধীন মার্কেট মালিক জসিম উদ্দিন সড়ক ও জনপথের অধিগ্রহণকৃত ১০ ফুট জায়গা এবং আল আমিন নামে স্থানীয় এক লোকের কতক জায়গা দখল করে তড়িঘড়ি করে মার্কেট নির্মাণের কাজ করতে থাকেন।গত চার দিন আগে পিলার স্থাপন করার জন্য মাটি খনন করায় পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটি পড়ে পাশ্ববর্তী প্রাইভেট হাসপাতালটির ব্যাপক ক্ষতি হয় এবং বিদ্যুতের তার মাটিতে পড়ে থাকে। রোববার সন্ধ্যায় কাজ করার সময় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে কর্মরত সজল (৩৫) নামের এক রাজমিস্ত্রি বিদ্যুতপৃষ্ঠে আহত হয়। তাকে নিকটস্থ হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে হাসপাতালের কর্মকর্তা ( এমডি) শান্ত বলেন, যে সময় রাজমিস্ত্রি সজলকে হাসপাতালে নেওয়া হয়েছে তখন সে আর বেঁচে নেই। তবে মার্কেট মালিক জসীমউদ্দীন নিহত সজলকে উন্নত চিকিৎসা দেওয়ার কথা বলে এ্যম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে অপর একটি এ্যম্বুলেন্সে দিয়ে তড়ি ঘড়ি করে নিহতের লাশ তার দেশের বাড়ী পাবনায় পাঠিয়ে দেয় ।

এ বিষয় জানতে চাইলে মার্কেট মালিক জসিম উদ্দিনের ছেলে মানিক বলেন, ঘটনাস্থলে আমরা উপস্থিত থাকলেও সজলকে বাঁচাতে পারিনি।
সড়ক ও জনপথের জায়গা দখল করে মার্কেট নির্মাণের বিষয় জানতে চাইলে সড়ক ও জনপথের অফিসার আজিম সাহেব বলেন আমাদের জায়গা কোনক্রমেই দখল করতে দেয়া হবে না।এ বিষয়ে জসিমকে নিষেধ করা হয়েছে কোনক্রমেই আমাদের জায়গা দখল করতে দেয়া হবে না।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন, বলেন ঘটনাটি শুনে ঘটননাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল । পুলিশ গিয়ে নিহতের লাশ ঘটনাস্থলে পায়নি। তার আগেই চিকিৎসার কথা বলে লাশ সরিয়ে ফেলা হয়েছে। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০