১১ মে ২০২০, ৬:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢামেকে করোনা ইউনিটে ৯ দিনে ৮৯ জনের মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনা ইউনিটে ৯ দিনে ৮৯ জনের মৃত্যু হয়েছে।  রোববার (১০ মে) পর্যন্ত করোনা ইউনিটে তাদের মৃ্ত্যু হয়। 

ঢামেক সূত্র জানায়, গত ২ মে থেকে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে রোগী ভর্তি শুরু হয়। রোববার পর্যন্ত মোট নয় দিনে  প্রায় ৮৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাত জনের করোনা পজিটিভ ছিল। ২ মে প্রথম দিনেই ১ জন মারা যায়। এই নয় দিনের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ১৫ জনের।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক কোভিড ইউনিটের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ বলেন, গত নয় দিনে ঢামেকের নতুন কোভিড-১৯ হাসপাতালে মারা গেছে ৮৯ জন। তিনি জানান, বর্তমানে হাসপাতালে রোগী ভর্তি আছেন ১৯৫জন। এর মধ্যে আইসিউতে আছেন ১০জন। গত ২ মে থেকে ১০মে পর্যন্ত রোগী ভর্তি হয়েছিল প্রায় প্রায় ৬০০ জন। অনেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় গেছেন। আবার অনেকেই হাসপাতালের কাউকে কিছু না বলে চলে গেছে।

এ বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, মৃত্যুর সঠিক সংখ্যা আমার জানা নেই। তবে মৃত্যুর হার নয় দিনে অনেক। এদের মধ্যে করোনা সন্দেহের সংখ্যা অনেক বেশি। পাশাপাশি কোভিডে আক্রান্ত হয়েও মারা গেছে কযেকজন। 

তিনি আরও বলেন, হার্টের রোগী, শ্বাসকষ্ট নানা ধরনের অসুখ নিয়ে রোগীরা সরাসরি কোভিড ইউনিটে ভর্তি হচ্ছে। অন্য কোনো কারণে শ্বাসকষ্ট হলেও সরাসরি চলে যাচ্ছে কোভিড ইউনিটে। করোনা ভয় থেকেই মানুষ এমনটা করছে। 

ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, আগামী দু’দিনের মধ্যে হাসপাতালের নতুন ভবনে কোভিড রোগীদের জন্য ভর্তি কার্যক্রম শুরু করতে পারব। সেখানে হৃদরোগ বিভাগসহ মেডিসিন বিভাগ রয়েছে। কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি তারা অন্য কোনো রোগে আক্রান্ত হলে সেখানে দ্রুত চিকিৎসা দিতে পারবে।

এছাড়া ঢামেক বার্ন ইউনিট কোভিড ইউনিটকে সার্জারি ইউনিট করা হবে। এখানে কোভিড রোগীদের ভর্তি করে সার্জারির বিষয়টি দেখা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০