Bhorer Darpan
১ অক্টোবর ২০২৫, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তরুণ প্রজন্মের কাছে নবীর জীবনাদর্শ তুলে ধরার আহ্বান বাণিজ্য উপদেষ্টার

তরুণ প্রজন্মের কাছে নবীর জীবনাদর্শ তুলে ধরার আহ্বান বাণিজ্য উপদেষ্টার
ছবি : সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানব জাতির জন্য অনুপম আদর্শ। তিনি ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, কিন্তু অতি সাধারণ ছিল তার জীবন। তরুণ প্রজন্মের কাছে তার এই অনুকরণীয় জীবনদর্শন তুলে ধরতে পদক্ষেপ নিতে হবে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে মসজিদ উত-তাকওয়া সোসাইটি, ধানমন্ডির উদ্যোগে তিন দিনব্যাপী সিরাত আয়োজন ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, নতুন প্রজন্ম বইপত্র পড়ে নবী করিম (সা.) এর জীবনী জানে। আমরা চেষ্টা করেছি এই প্রদর্শনীর মাধ্যমে বইপত্র পড়ে তাদের মনে যে চিত্র তৈরি হয়েছে সেই কল্পনার সঙ্গে যেন তারা নবীজির যাপিত জীবনকে মিলিয়ে নিতে পারে। এই প্রদর্শনী দেখে তারা বুঝতে পারবে কত সাধারণ জীবন থেকে তিনি কি অসাধারণ সম্মানের অধিকারী হয়েছেন।

শেখ বশিরউদ্দীন তার বক্তব্যে নতুন প্রজন্মকে নৈতিকতা, সততা ও মানবিকতায় সমৃদ্ধ করে গড়ে তোলার সমন্বিত প্রয়াসের প্রশংসা করে বলেন, মসজিদ উত-তাকওয়া সোসাইটি, ধানমন্ডি নবী (সা.) এর জীবনকে তুলে ধরতে যে উদ্যোগ নিয়েছে তা এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ উদ্যোগ অন্যরাও নিতে পারে। তিনি তরুণদের নবীজির জীবনী অধ্যয়ন ও তার শিক্ষাকে জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

উল্লেখ্য, সীরাত আয়োজন উপলক্ষ্যে মসজিদ উত তাকওয়া সোসাইটি মসজিদের চতুর্থ তলায় একটি প্রদর্শনীর আয়োজন করেছে যেখানে সিম্বোলিক ভাবে মহানবী (স.) এর যাপিত জীবনকে তুলে ধরতে মাটির ঘর, তৈজসপত্র, পানি ধরে রাখার মসক, খেঁজুর পাতার ছাওনি, খাট এবং প্রিয় খাবার গুলোকে প্রদর্শন করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০