Shakil Shah
২৯ নভেম্বর ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

প্রাইম ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে তানজিল চৌধুরীকে ‍পুনর্নির্বাচিত করেছে পরিচালনা পর্ষদ। সম্প্রতি ব‌্যাংকের ৫৮৫তম পরিচালনা পর্ষদ সভায় তাকে পুনরায় চেয়ারম‌্যান নির্বাচিত করা হয়।

তানজিল চৌধুরী ২০২০ সালে প্রথমবার প্রাইম ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তার নেতৃত্বে প্রাইম ব্যাংক ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন ও স্থিতিশীল প্রবৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করেছে। ডিজিটাল ব্যাংকিং, উদ্ভাবনী পণ্য ও সেবা, পরিবেশ ও সামাজিক সুশাসন, জেন্ডার ডাইভারসিটি, স্থায়িত্বশীলতা এবং নেতৃত্বের উৎকর্ষতার জন্য ব্যাংকটি আন্তর্জাতিক স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও পুরস্কার প্রদানকারী সংস্থার স্বীকৃতি অর্জন করেছে।

প্রাইম ব্যাংকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তানজিল চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপ (ইসিজি)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ৪৫ বছরের বেশি সময় ধরে জ্বালানি ও ডাউনস্ট্রিম হাইড্রোকার্বন খাতে কার্যক্রম পরিচালনাকারী এ কনগ্লোমারেট দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত যুক্তরাজ্যের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (বিআইআই)-এর উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

তানজিল চৌধুরী ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত টানা দুই মেয়াদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নির্বাচিত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএমএমএবি)-এর সাবেক সভাপতি।

তিনি কিংস কলেজ লন্ডন (কেসিএল) থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে (ফাইন্যান্স কনসেন্ট্রেশন) মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন এবং এসিসিএ অ্যাপ্লায়েড স্কিলস (এফএইচইকিউ লেভেল ৬) পর্যায়ের একজন কোয়ালিফাইড প্রোফেশনাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০