bhorerdarpan
৪ এপ্রিল ২০২০, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাবলিগের দুইপক্ষের ৩২১ বিদেশিকে রাখা হলো দুই মসজিদে

ভারতে তাবলিগ জামাতের সমাবেশ থেকে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তাবলিগের প্রচারে বাংলাদেশে আসা ৩২১ বিদেশিকে ঢাকার দুটি মসজিদে জড়ো করে রাখা হয়েছে।

উভয়গ্রুপকে পৃথক মসজিদে আলাদা ঘরে রেখে তালা দেয়া হয়া হয়েছে। তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হবে না। আবার তাদের কেউ ওই ঘর থেকে বের হতে পারবেন না।

যাত্রাবাড়ী ও রমনা থানা পুলিশ জানায়, ৩২১ জনের মধ্যে ঢাকার কাকরাইল জামে মসজিদে আছেন ১৯১ জন। তারা মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী। বাকি ১৩০ জনকে জড়ো করে রাখা হয়েছে যাত্রাবাড়ীর কলাপট্টি মদিনা জামে মসজিদে।

যাত্রাবাড়ী থানার ওসি মো মাজহারুল ইসলাম বলেন, ‘বিবাদমান দুটি অংশের মধ্যে মাওলানা জোবায়েরের অনুসারী ১৩০ জনকে মদিনা মসজিদে রাখা হয়েছে। তারা ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার নাগরিক। মদিনা মসজিদে বড় হওয়ায় ১৩০ জনকে দেশের বিভিন্ন স্থান থেকে এনে সেখানে আলাদা রাখা হয়েছে। তাদের দাওয়াতি কাজ শেষ। বিমানবন্দর খুললেই তাদের দেশে পাঠানো হবে।’

রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘বর্তমানে কাকরাইল মসজিদে কাউকে ঢুকতে ও বের হতে দেয়া হচ্ছে না। কাকরাইল মসজিদে বিদেশিদের পাশাপাশি তাদের দেখাশোনার জন্য ৩০ থেকে ৪০ জন রয়েছেন।

সম্প্রতি ভারতের দিল্লিতে তাবলিগ জামাতের একটি সমাবেশ থেকে অনেকের মধ্যে কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়েছে। এতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

গত দুদিনের পরীক্ষায় ওই সমাবেশে অংশ নেয়া ৬৫০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর এসেছে। এরপর প্রায় দুই হাজার মুসল্লিকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

তার আগে মালয়েশিয়ায় তাবলিগের একটি সমাবেশ থেকে সে দেশে অনেকের মধ্যে কোভিড-১৯ ছড়িয়ে পড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০