Online Desk
১০ জানুয়ারী ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন নাজমুল

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন নাজমুল

তামিম ইকবালের একটি কথার সূত্র ধরেই জ্বলে ওঠে বিতর্কের দাবানল। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দলের ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়া প্রসঙ্গে সাবেক এই অধিনায়কের বক্তব্যের সারমর্ম হলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচিত ছিল তাড়াহুড়া না করে আরেকটু ভেবে সিদ্ধান্ত নেওয়া।

কিন্তু এমন কথার জন্য তামিমকে ‘ভারতের দালাল’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন বিসিবি পরিচালক ও অর্থ বিভাগের চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। তাতেই খুলে যায় নতুন বিতর্কের জ্বালামুখ।

এই ইস্যুতে সাবেক সতীর্থের পাশে দাঁড়িয়ে নাজমুলকে তুলাধোনা করেছে ক্রিকেটারদের বড় একটি অংশ। ক্রিকেটারদের সংস্থা কোয়াবও বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছে। অথচ তীব্র সমালোচিত হওয়া সত্ত্বেও নিজের অবস্থান থেকে সরছেন না নাজমুল। তিনি বরং নিজের আগের বক্তব্যই ঠিক বলে মনে করছেন।

গতকাল শুক্রবার বিকেলে ফোনে যোগাযোগ করা হলে অনড় নাজমুল বলছিলেন, ‘আমার অবস্থান আগেও যা ছিল, এখনো তা-ই আছে। আমার কথা বদলাচ্ছি না। যেখানে একটি জাতীয় ইস্যু নিয়ে আমরা কথা বলছি, সেখানে শুধু টাকার বিষয় তুলে ভারতের হয়ে গুজব ছড়ানোর চেষ্টা করছে! বাংলাদেশ যদি এই বিশ্বকাপ কোনোভাবে না খেলতে পারে, তাহলে কি টাকার অভাবে পড়বে?’ অবশ্য এটি তাঁর একান্ত ব্যক্তিগত মত বলে বিসিবিকে এই বিতর্কের বাইরেই রাখতে চাইলেন তিনি। কিন্তু তাঁর এমন কথায় মন গলেনি ক্রিকেটারদের বড় একটি অংশের।

বিসিবির দায়িত্বশীল পদে বসে একজন কিভাবে সাবেক অধিনায়ককে নিয়ে এমন মন্তব্য করতে পারেন, সেই প্রশ্ন তুললেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গতকাল সিলেটে চট্টগ্রাম রয়ালসের ম্যাচ শেষে নিজের অবস্থান জানান দেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক, ‘খুবই দুঃখজনক। আমরা এমন একটি মন্তব্য করে ফেললাম এমন একজনকে নিয়ে, যিনি সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের অন্যতম সফল একজন ক্রিকেটার। সবাই সম্মান প্রত্যাশা করে। বিসিবি তো আমাদের অভিভাবক।

ঘরের মানুষের কাছ থেকে প্রত্যাশা করি আমাদের আগলে রাখবে, রক্ষা করবে। খেলোয়াড় হিসেবে এটি মানতে পারছি না।’

নাজমুল হোসেনের এমন কড়া সমালোচনার আগে বিবৃতি দিয়ে প্রতিবাদ জানানো কোয়াব এরপর সিলেটের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনও করে। সেখানে সভাপতি মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মমিনুল হক, সাব্বির রহমান ও শামীম হোসেনরা উপস্থিত ছিলেন। সেখানে মিঠুন বলেন, ‘দায়িত্বশীল জায়গায় যাঁরাই থাকেন, তাঁদের আচরণবিধি মানা উচিত। সাধারণ মানুষ হিসেবে যেকোনো কথা বলতে পারেন, কিন্তু দায়িত্বশীল জায়গায় বসলে আপনার জবাবদিহি আছে। চাইলেই কিন্তু অনেক কিছু বলতে পারবেন না।’

এ ছাড়া তাসকিন আহমেদ, তাইজুল, সাইফউদ্দিন ও মমিনুলরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। যদিও খোঁজ নিয়ে জানা গেছে, তামিমকে নিয়ে নাজমুলের মন্তব্যের বিষয়ে নিশ্চুপ বিসিবি। এই পরিচালক বা কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার হয়ে যাঁরা মুখ খুলেছেন, কাউকেই কোনো নোটিশ পাঠায়নি, এমনকি কারণ দর্শাতেও বলেনি বিসিবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০