Shakil Shah
৪ নভেম্বর ২০২১, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক জিয়া আগে দেশে ফিরে আসুক : ওবায়দুল কাদের

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে জনতার ঢল নামবে বলে গতকাল মন্তব্য করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ সেটা দেখতে চায়। পলাতক তারেক জিয়া আগে দেশে ফিরে আসুক। তারপর দেখা যাবে বিএনপির মরা গাঙে ঢেউ আসে কিনা।

আজ (বৃহস্পতিবার) নিজ বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

তারেক জিয়া দেশে কবে আসবে?- এমন প্রশ্ন রেখে বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, এই বছর না ওই বছর। দেখতে দেখতে ১৩ বছর চলে গেলেও তারেক জিয়া দেশে আসার সৎ সাহস দেখাতে পারছেন না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত কয়েক বছর ধরে গণঅভ্যুত্থান, মুক্ত খালেদার চেয়ে বন্দি খালেদা অনেক শক্তিশালী, নির্বাচনে বিএনপির ভূমিধ্বস বিজয়ের গল্প, আওয়ামী লীগ ৩০ আসন না পাওয়ার গল্পসহ বিএনপি নেতাদের এসব বক্তব্যে কী হয়েছে, দেশের জনগণ তা দেখেছে।

তিনি বলেন, আসলে কথামালার চাতুরী দিয়ে জনগণের মন জয় করা যায় না। একথা বিএনপি বুঝেও বুঝতে চায় না।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী টাঙ্গাইলের ভাতকুড়া (করোটিয়া)-বাসাইল-সখিপুর সড়কের প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে ৬৯ মিটার নাঙ্গালিয়া সেতুর উদ্বোধন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০