Online Desk
১ ফেব্রুয়ারী ২০২৬, ৮:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে বরণে খুলনাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে

তারেক রহমানকে বরণে খুলনাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে

খুলনা ব্যুরো: আজ সোমবার সকালে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান খুলনায় আসছেন। তার সফরকে ঘিরে খুলনায় সাজ সাজ রব। উজ্জীবিত নেতাকর্মীরা। জনসভায় লাখ লাখ মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। খুলনার সর্বস্তরের জনগণ তারেক রহমানকে বরণ করে নিতে অপেক্ষা করছে। খুলনা মহানগর ও জেলা বিএনপি এই জনসভার আয়োজক।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান বিএনপি নেতারা।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান সোমবার বেলা ১২টায় খুলনায় আসবেন। জনসভা সফলে সকল ব্যাপক প্রস্তুতি চলছে। চলছে প্রচার-প্রচারণা। মঞ্চ নির্মাণ, মাঠ প্রস্তুত, শৃঙ্খলা কমিটিসহ একাধিক কমিটি কাজ করছে। জনসভায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার সংসদ সদস্য প্রার্থীসহ নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। জনসভায় লাখ লাখ মানুষের সমাগম হবে। শুধু জনসভার মাঠ নয়, গোটা নগরীতে মানুষের সমাগম ঘটবে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, দীর্ঘদিন পর তারেক রহমান খুলনায় আসছেন। সবাই অপেক্ষায় করছে প্রিয় নেতাকে বরণ করে নিতে। প্রেস ব্রিফিংয়ে খুলনাবাসীর বিভিন্ন দাবি জনসভায় তুলে ধরা হবে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে স্বাগত বক্তৃতা করেন খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বক্তৃতা করেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, জেলা সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম বাপ্পি।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেসিসি’র সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মন্টু প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী কাজী শিপন

ইরানে ২১০৮ ব্যক্তির দণ্ড মওকুফ খামেনির, তালিকায় নেই বিক্ষোভকারীরা

বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন

নতুন সরকার আসা পর্যন্ত দায়িত্বে থাকবো: ঢাবি উপাচার্য

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১০

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

১১

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

১২

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

১৩

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১৪

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১৫

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১৬

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৭

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৮

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৯

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

২০