
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত জানিয়ে দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বিশাল শুভেচ্ছা মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, খালেকুজ্জামান বাবু, আখতারুজ্জামান জুয়েল, হাফিজুর রহমান সরকার, যুগ্ম সম্পাদক মন্ডল বকুল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, আমিনুল ইসলাম মুন্না, সহ, জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, হাবিপ্রবি ছাত্রদল, মহিলাদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদল, ওলামা দল, জাসাসসহ বিএনপির সকল অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।