Online Desk
২২ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ৩১ দফার মধ্যে ভবিষ্যৎ রাজনীতির গুণগত পরিবর্তনের রোডম্যাপ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভবিষ্যৎ রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মপরিকল্পনায় বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গুণগত পরিবর্তনের রোডম্যাপ সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোয় একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিতে পারবে না।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রূপনগর ট ব্লক ইসলামিয়া স্কুল মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি পোস্ট ফুটবল টুর্নামেন্ট–২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, খেলাধুলা হচ্ছে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের অন্যতম কার্যকর মাধ্যম। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিএনপি খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত, সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ করে তোলা হবে। তিনি আরও জানান, খেলাধুলার মাধ্যমে সামাজিক পরিবর্তনের পাশাপাশি রাষ্ট্রীয় কাঠামোতেও ইতিবাচক রূপান্তর আসবে। তিনি ঘোষণা দেন, আগামী ২৭ সেপ্টেম্বর জিয়া উদ্যানের লেকে দেশের বরেণ্য সাঁতারুদের অংশগ্রহণে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৯ সেপ্টেম্বর জিয়া স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। তিনি বলেন, যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এজন্য খেলাধুলাকে যুবসমাজের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলতে হবে। মিরাজ আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, আর সেই স্বপ্ন বাস্তবায়নে দলীয় নেতাকর্মীরা সর্বশক্তি নিয়োজিত করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু প্রমুখ। এরআগে সকালে পল্লবীর লালমাটিয়া উচ্চ বিদ্যালয়ে স্কুল অভিভাবক প্রতিনিধি ও শিক্ষকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১০

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১১

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১২

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৩

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৪

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৫

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৬

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৭

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৮

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৯

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

২০