Ibrahim Atiullah Anik
২০ নভেম্বর ২০২৫, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে কসবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প

তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে কসবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বি এন পি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব মুশফিকুর রহমানের পক্ষ থেকে কসবায় অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিক্যাল ক্যাম্প। তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এ সেবা কার্যক্রম।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয় বিএনপি আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এ আয়োজন করা হয়। কসবা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা সারাদিন ধরে গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন।

ফ্রী মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশ্রব। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মনবাড়িয়া জেলা বিএনপির সহ সভাপতি মুহাম্মদ ইলয়াছ,যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিয়ার নাজমূল হুদা খন্দকার,আখাউড়া বিএনপিরর নেতা ইঞ্জিয়ার মোসলে উদ্দিন,নাছির উদ্দিন হাজারী,জেলা বিএনপির সদস্য হানিফ খন্দকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মেহেদী হাসান রুবেল। কসবা উপজেলা ১০ টি ইউনিয়ন ও পৌর সভা বিএনপি যুবদল,ছাত্রসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কসবা উপজেলা ও পৌর ছাত্রসহ যুবদলের ছিদ্দিকুর রহমান বাবু, রাজু আহাম্মেদ, বাবু আহাম্মেদ,সজিব শ্রাবণ,মো: শাহাদাত হোসেন,মহিলা দলের নেত্রী রীণা খানম ও রত্না মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান—এই চিকিৎসা সেবা কেবল চিকিৎসা নয়, বরং মানবিকতার পরিচয়। আর এর মধ্য দিয়েই নেতা আলহাজ্ব মুশফিকুর রহমানের সামাজিক দায়বদ্ধতা এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার ফুটে ওঠে। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সারাদিন রোগীদের ব্যাপক সাড়া দেখা গেছে। আয়োজকরা ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এর আগে তিনি আখাউড়া উপজেলার বিভিন্ন অনুষ্ঠান অংশগ্রহণ করে বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০