Online Desk
৭ এপ্রিল ২০২৬, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তুরস্কে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলি, নিহত ৩

তুরস্কে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলি, নিহত ৩

তুরস্কের ইস্তাম্বুল শহরে ইসরায়েলি দূতাবাসের কাছে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন ৩ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ঘটনাস্থলে আহত হয়েছেন দেশটির ২ পুলিশ সদস্য।

মঙ্গলবার দেশটির গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আলজাজিরা।

তুর্কি সংবাদমাধ্যম সিএনএন তুর্ক জানিয়েছে, শহরের বেসিকতাস এলাকায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসের আশপাশে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। এতে ৩ সন্দেহভাজন নিহত হন।

এক বিবৃতিতে ইস্তাম্বুল পুলিশ জানায়, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন সন্দেহভাজন নিহত হয়েছেন।

এ ঘটনায় অন্তত দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি বলেছেন, পুলিশ কর্মকর্তাদের সাথে গোলাগুলির ঘটনায় তিনজন জড়িত ছিল।

রয়টার্স ও এএফপি সংবাদ সংস্থার তথ্যমতে, ওই মুহূর্তে ইস্তাম্বুলের ইসরায়েলি কনস্যুলেট বা দূতাবাসে কোনো কূটনীতিক ছিলেন না।

এ ঘটনার বিস্তারিত কারণ এবং নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে পুরো এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলে জানা গেছে। এ ঘটনার তদন্ত শুরু করছে বলে জানিয়েছে তুরস্কের বিচার মন্ত্রণালয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০