২৯ এপ্রিল ২০২০, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রাণ নিয়ে দুর্নীতি অনিয়ম সহ্য করা হবে না  : হুইপ ইকবালুর রহিম এমপি

দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ কার্যকম অব্যাহত রেখেছে উল্লেখ করে বলেন, মানুষকে ধৈর্যশীল হয়ে ও সচেতন হয়ে করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে। সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। সরকারের কাছে পর্যাপ্ত খাবার মজুদ আছে। ত্রাণ নিয়ে কোন দুর্নীতি অনিয়ম সহ্য করা হবে না। ত্রাণের নামে যেই হোক কারও দুর্নীতি অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি জনগনকে ধৈর্য্যশীল হওয়ার আহবান জানান জানিয়ে বলেন, বিএনপি-জামাতের ত্রাণ নিয়ে উস্কানিমূলক বক্তব্য পরিহার করে জনগণের পাশে এসে দাঁড়ানোর আহবান জানান হুইপ ইকবালুর রহিম এমপি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলমত নির্বিশেষে প্রকৃত অসহায় মানুষকে ত্রাণ সহযোগিতার কথা বলেছেন। বুধবার করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দিনাজপুর শহরের অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী বিতরণ করছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, কাউন্সিলর মাসতুরা বেগম পুতুল, আওয়ামীলীগ নেতা মাহমুদুর রহমান মাসুম, বিজয় কুমার দাস প্রমুখ।  
একই দিন করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দিনাজপুর শহরের অসহায় ও দরিদ্রদের মাঝে স্কাইটেল ও মেসার্স সিটি ট্রের্ডাস প্রদপ্ত ইফতার সামগ্রী ও ত্রান বিতরন করছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, স্কাইটেল ও মেসার্স সিটি ট্রের্ডাস এর সত্তাধিকারী মুর্শেদ আলম বাপ্পী প্রমুখ।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১০

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১১

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১২

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৩

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৪

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৫

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৬

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৭

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৮

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৯

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

২০