bhorerdarpan
১৫ এপ্রিল ২০২০, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রাণ বিতরণে কোন অনিয়ম সহ্য করা হবেনা – খুলনা সিটি মেয়র

খুলনা ব্যুরো : ত্রাণ বিতরণে কোন অনিয়ম সহ্য করা হবেনা এবং সঠিকভাবে ত্রাণ বিতরণ করতে হবে বলে সর্তক করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি (বুধবার) সকালে নগরীর ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস চত্বরে কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী ও দরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে এ কথা বলেন।

করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে চাল, ডাল, আলু, সাবান, লবণসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

সিটি মেয়র আরও বলেন, সরকার গরিব ও অসহায় মানুষের পাশে সবসময় আছে এবং থাকবে। করোনাভাইরাস সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। দেশের কোন জনগণ না খেয়ে থাকবে না। করোনা প্রাদুর্ভাব প্রতিরোধে সবাইকে ঘরে থাকার আহবান জানিয়ে মেয়র বলেন, প্রয়োজনে সকলের ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

ত্রাণ বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। সিটি মেয়র ২৩ নম্বর ওয়ার্ডের মোট দুইশত ৮৪ জন কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পরে খুলনা সিটি মেয়র পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় নগরীর ১২, ৮, ১১, ১৬ ও ২৬ নম্বর ওয়ার্ডের মোট দুই হাজার একশত ৪০ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে দুগর্ন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো নারীর মরদেহের তিনটি খন্ড

ভাওয়ালের বনে আগুন, প্রতি বছর ধ্বংস হচ্ছে বন্যপ্রাণী-উদ্ভিদ

গোপালগঞ্জে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ

বাগাতিপাড়ায় ফিলোনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

উলিপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

স্বরূপকাঠির ইটভাটা থেকে বরিশালের যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার

শিবচরে সৌদি সরকারের উপহারের খেজুর মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ

দোহাজারীতে চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠীর ইছালে সাওয়াব ও ইফতার মাহফিল

বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ করেছে

১০

আড়াইহাজারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১১

তিন বছর যাবৎ বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বসস্ক মমিনা বেগম

১২

গারো পাহাড়ে পরিবেশ ধ্বংস করে সিসি ব্লক তৈরি

১৩

মিরসরাইয়ে জুলাই যোদ্ধা হত্যার ঘটনার ছাত্রদলের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

১৪

এয়ার অ্যাস্ট্রা ৩ দিনব্যাপী পর্যটন মেলাটি ঢাকায় শুরু হচ্ছে ৯ এপ্রিল

১৫

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

১৬

ধনবাড়ীতে বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

১৮

বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত

১৯

সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

২০