Online Desk
২১ জানুয়ারী ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের ২০২৪ সালের ডিসেম্বর মাসে জারি করা সামরিক আইন সংক্রান্ত ঘটনায় ‘বিদ্রোহমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা’সহ একাধিক অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

বুধবার (২১ জানুয়ারি) সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট রায়ে বলেন, সামরিক আইন জারিতে কার্যকর ভূমিকা রেখেছিলেন। রায়ে বিচারক বলেন, আসামি একজন প্রধানমন্ত্রী ছিলেন। যিনি পরোক্ষভাবে গণতান্ত্রিক বৈধতা ও দায়িত্ব পেয়েছিলেন।

তবু তিনি বিষয়টি উপেক্ষা করার পথ বেছে নেন এবং ৩ ডিসেম্বরের বিদ্রোহে একজন সদস্য হিসেবে অংশ নেন। তিনি আরও বলেন, আসামির কর্মকাণ্ডের ফলে দক্ষিণ কোরিয়া এমন এক অন্ধকার অতীতে ফিরে যাওয়ার ঝুঁকিতে পড়েছিল, যখন জনগণের মৌলিক অধিকার ও উদার গণতান্ত্রিক ব্যবস্থা লঙ্ঘিত হয়েছিল।

নিম্ন আদালত হানকে সংশ্লিষ্ট অন্যান্য অভিযোগেও দোষী সাব্যস্ত করেছে, যার মধ্যে রয়েছে মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং ভুয়া সরকারি নথি তৈরির অভিযোগ। রায় ঘোষণার পরই আদালত তাকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করা যেতে পারে। বিচারক বলেন, তিনি আশা করছেন মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে।

সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০