Online Desk
৮ জানুয়ারী ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দরিদ্র পরিবারের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দরিদ্র পরিবারের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দরিদ্র পরিবারের অসহায় শীতার্ত মানুষের মাঝে একটু উষ্ণতা প্রদানের জন্য মানবিক সহায়তা হিসেবে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোতে নিজে ঘুরে ঘুরে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রেখেছেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।

কম্বল বিতরণকালে অসহায় মানুষের খোঁজখবর নেন এবং তাঁদের শীতকালীন দুর্ভোগের কথা শোনেন তিনি।

গত সোমবার হাসিমপুর ইউনিয়ন থেকে শুরু হওয়া এই কার্যক্রমের ধারাবাহিকতায় গত মঙ্গলবার বরমা ইউনিয়ন ও বুধবার বরকল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কম্বল বিতরণ করেন তিনি।

এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঞা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক।

প্রকৃত উপকারভোগীদের হাতে শীতবস্ত্র পৌঁছে দিতে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, “কেবল দায় এড়ানোর জন্য নয়, মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রকৃতপক্ষে যাদের প্রাপ্যতা আছে তাদের অবস্থা সরেজমিনে দেখে কম্বল বিতরণ করা হচ্ছে। উপজেলার দুই পৌরসভা সহ বাকি থাকা পাঁচটি ইউনিয়নের প্রতিটি গ্রামে ঘুরে ছিন্নমূল, গরীব ও অসহায় শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১০

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১১

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১২

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৩

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৪

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৫

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৬

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৭

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৮

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৯

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

২০