Ibrahim Atiullah Anik
১ জানুয়ারী ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দশমিনায় আজিজ মৃধা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দশমিনায় আজিজ মৃধা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীর দশমিনায় আজিজ মৃধা ফাউন্ডেশনের উদ্যোগে মরহুম আব্দুল আজিজ মৃধা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (সকাল ১০টায়) উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের রামবল্লভ গ্রামের মৃধা বাড়ির ঈদগাহ মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলহাজ্ব আব্দুল ওয়াহাব মৃধার সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মালয়েশিয়া প্রবাসী মো. আউয়াল মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম মৃধা।

আজিজ মৃধা ফাউন্ডেশনের সভাপতি আব্দুল ওয়াহাব মৃধা বলেন, “আমাদের বাবা মরহুম আব্দুল আজিজ মৃধা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সবসময় গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।”

প্রধান অতিথির বক্তব্যে মো. আউয়াল মৃধা বলেন, “আজিজ মৃধা ফাউন্ডেশনের উদ্যোগে দেড় হাজার কম্বল গরিব ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। আল্লাহ তায়ালা তৌফিক দিলে আমি মৃত্যুর আগ পর্যন্ত অসহায় মানুষের পাশে থাকতে চাই এবং প্রতি বছর দেশে এসে এভাবেই মানুষের সেবা করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সবাই দোয়া করবেন।”

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা জানান, শীতের সময় কম্বল পেয়ে তারা খুবই খুশি। তারা আজিজ মৃধা ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকার আশা করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত থেকে ইউনিয়ন বিএনপি নেতা জালাল মেলা, ইউনিয়ন জামায়াতের নেতা আফজাল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মো. বায়েজিদ প্যাদা এবং ইউপি সদস্য অসিম মেলকা নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে আজিজ মৃধা ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০