দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৫ , ৬:২২:৩৪ প্রিন্ট সংস্করণ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে পটুয়াখালীর দশমিনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ শুভেন্দু সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও ইরতিজা হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা।
















