Ibrahim Atiullah Anik
৯ ডিসেম্বর ২০২৫, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দশমিনায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে মারধরের অভিযোগ

দশমিনায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে মারধরের অভিযোগ

পটুয়াখালীর দশমিনা উপজেলার আউলিয়াপুর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোসাম্মৎ সুমাইয়া ইসলাম (পিতা—রেজাউল সরদার) মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মারধর ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে আউলিয়াপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

সুমাইয়া পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় ঐ মাদ্রাসারই এক ছাত্র ইমাম হোসেন ওরফে কালু, পিতা—নাসির হাওলাদার, তার ওপর হামলা চালায় বলে জানা যায়।
ঘটনাস্থলের কাছাকাছি থাকা এক প্রত্যক্ষদর্শী বিষয়টি দেখে এগিয়ে এলে অভিযুক্ত সুমাইয়াকে থাপ্পড় ও ধাক্কাধাক্কি করে বলে জানান তিনি।

ওই মাদ্রাসার আইসিটি শিক্ষক মোঃ সোহাগ মৃধা থেকে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, “ঘটনার বিষয়ে আমি অবগত আছি। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।”

মাদ্রাসার সুপার মো. হেলাল উদ্দিন বলেন, “সকালে আমি মাদ্রাসা থেকে দশমিনা গিয়েছিলাম। দশমিনা থাকাকালীন মুঠোফোনে ঘটনাটি জানতে পারি। এর আগেও ইমাম হোসেনকে শৃঙ্খলাভঙ্গের কারণে একবার টিসি দেওয়া হয়েছিল, পরবর্তীতে অভিভাবকদের আবেদনে তাকে আবার সুযোগ দেওয়া হয়। এবার শিক্ষক পরিষদ ও এলাকাবাসীকে নিয়ে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, অভিযুক্ত ইমাম হোসেন দীর্ঘদিন ধরে সহপাঠীদের উত্যক্ত করা, বিভিন্ন ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং নির্যাতনের মতো কর্মকাণ্ডে জড়িয়ে আছে। তারা আশঙ্কা প্রকাশ করেন যে এই ধরনের আচরণ চলতে থাকলে অভিভাবকরা সন্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়বেন।

অভিযোগের বিষয়টি অভিযুক্ত ইমাম হোসেন (কালুর) মতামত নেওয়ার জন্য তার বাড়িতে গেলে তার বাবা নাসির হাওলাদার ও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের কাছে তার মুঠোফোন নম্বর চাইলে তারা বলেন সে মুঠোফোন ব্যবহার করে না। তার বড় ভাই মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, “বিষয়টি আমি আপনাদের কাছে এইমাত্র শুনতে পারলাম। যদি সে অন্যায় করে থাকে, অবশ্যই তার বিচার হওয়া উচিত।”

প্রত্যক্ষদর্শী আরও জানান, “আমি রাস্তার পাশে গরু চরাচ্ছিলাম। হঠাৎ দেখি তিনজন মেয়ে এবং ইমাম হোসেনের মধ্যে তর্ক চলছে। তর্কের এক পর্যায়ে ইমাম হোসেন সুমাইয়াকে জোরে থাপ্পড় মারে।”

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দশমিনা থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০