Ibrahim Atiullah Anik
১০ ডিসেম্বর ২০২৫, ৮:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দাঁড়িপাল্লার সমর্থনে বাঁশখালীতে যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশের প্রস্তুতি বৈঠক সম্পন্ন

দাঁড়িপাল্লার সমর্থনে বাঁশখালীতে যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশের প্রস্তুতি বৈঠক সম্পন্ন

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে দাঁড়িপাল্লার প্রার্থীর সমর্থনে আসন্ন যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশকে সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় শীলকূপ টাইম বাজারের জাফর কনভেনশন হলরুমে আয়োজিত এ প্রস্তুতি সভায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান বক্তা হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, ‘আগামী ১৩ ডিসেম্বর শনিবার বেলা ২টা ১৫ মিনিটে জলদী হাই স্কুল মাঠে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের দাঁড়িপাল্লার সমর্থনে যুব-ছাত্র, নাগরিক গণসমাবেশ অনুষ্ঠিত হবে। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সমাবেশে যোগ দিয়ে সফল করার আহবান জানাচ্ছি।’

অনুষ্ঠিতব্য গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথি থাকবেন চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি। এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।

আসন পরিচালক ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের, চট্টগ্রাম পশ্চিম জেলা শিবিরের সভাপতি মুহাম্মদ আবদুর রহিম, বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, পৌরসভা আমীর মাওলানা আবু তাহের, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক গণসমাবেশের মাধ্যমে জনগণের প্রত্যাশা ও সমর্থনকে আরও বেগবান করা হবে। সকল স্তরের মানুষের অংশগ্রহণে সমাবেশকে ঐতিহাসিক রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০