Online Desk
২৭ জানুয়ারী ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনব্যাপী বাহারী পিঠা উৎসবে মেতেছে সব বয়সী মানুষ

দিনব্যাপী বাহারী পিঠা উৎসবে মেতেছে সব বয়সী মানুষ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (২৭ জানুয়ারি) পৌর শহরের দিশা প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী বাহারী পিঠা উৎসব প্রতিষ্ঠান প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। গ্রামের হারিয়ে যাওয়া ও প্রায় বিলুপ্তের নানা রঙের ঢঙের দেশীয় পিঠা প্রদর্শন করা হয়।

এ উৎসবে পিঠা বিক্রিতে অংশ নেয় সাথী পিঠা, জান্নাত পিঠা ঘর, তূর্য রোজা পিঠা স্টল, অনিতা অমৃতা পিঠা স্টল, আদিত্যের মা স্টল, রাফার আম্মুর স্টল। প্রত্যেকটি স্টলে ছিলো উপচেপড়া মানুষের ভিড়।

এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিশা প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক ঝর্ণা দাস, তানজিনা আক্তার, সুলতানা ইয়াসমিন স্বর্ণা, শান্ত রানী শীল, স্বর্ণালী আক্তার, প্রিয়া প্রমুখ।

পিঠা উৎসব প্রসঙ্গে শিক্ষার্থী জান্নাতুল নাঈম বলেন, এখানে এমন অনেক পিঠাই দেখলাম, যা আগে কখনও দেখি নাই। অভিভাবক আফরোজা আক্তার জানায়, আমাদের শিশুরা এখন ফাস্টফুডের দিকে ঝুঁকে পড়ছে। এ ধরণের পিঠা উৎসব শিশুদেরকে স্বাস্থ্যসম্মত ও দেশীয় খাদ্যের অভ্যাস গড়ে তোলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১০

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১১

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১২

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৩

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৪

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৫

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৬

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৭

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৮

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৯

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

২০