Online Desk
৫ জানুয়ারী ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রচন্ড শীত ও হিমেল বাতাসে কাতর হয়ে পড়েছে দিনাজপুরের শীতার্ত মানুষ। শীতার্ত অসহায়,গরিব ও দুঃস্থদের শীত নিবারনে শীত বস্ত্র নিয়ে এগিয়ে এসেছে প্রিয় দিনাজপুর সমাজ কল্যাণ সংস্থা।

৫ জানুয়ারি সোমবার দিনাজপুর পৌরসভা ১২ টি ওয়ার্ডে শীতবস্ত্র(কম্বল) বিতরণ কার্যকমের উদ্বোধন করা হয়েছে। শীত বস্ত্র বিতরণের উদ্বোধন করেন,সংগঠনের প্রধান উপদেষ্টা ও দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মোস্তফা কামাল মিলন।

উদ্বোধনী অনুষ্ঠানে মোস্তফা কামাল মিলন বলেন, প্রচন্ড শীতে মানুষ হয়ে পড়েছে। খড়কুটো ও কাগজ জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীতার্ত মানুষদের বাঁচাতে ধনশালী অর্থশালীসহ সকল রাজনৈতিক, অরাজনৈতিক, পেশাজীবী সংগঠন সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

শীতবস্ত্র বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রিয় দিনাজপুর সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. নাঈম ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল সঞ্চালনে আরো বক্তব্য রাখেন,দিনাজপুর শহর সমাজ সেবা সংস্থা অফিসের সমাজ সেবা কর্মকর্তা মাইনুল ইসলাম, দিনাজপুর বডি বিল্ডিং ক্লাবের পরিচালক শাহিন পারভেজ, ফ্রেন্ডস জিংগের চেয়ারম্যান আতিকুর রহমান শিমুল, তাথৈ নৃত্যাঙ্গনের চেয়ারম্যান ফৌজিয়া আরফিন, ইউপি চেয়ারম্যান তাজউদ্দিন হোসেন শাহ,অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নুর ইসলাম, ব্যবসায়ী অলোক কুন্ডু সেন, প্রিয় দিনাজপুর সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি মো. রাশেদ,যুগ্মসাধারণ সম্পাদক মো. আরশাদ রহমান আবির, মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা আখতার,সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ

চিলাহাটিতে আহলুস সুফফা ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বান্দরবান আসন হতে জামায়াতের মনোনয়ন প্রত্যাহার

সাভারে জুয়ারী সহ ৩ চাঁদাবাজ আটক

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাঁশখালী সংসদীয় আসনে জোট সমঝোতায় দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর: প্রতিবাদে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

বাগেরহাটে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে খেলাফত মজলিস প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

১০

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী লরি আবারো কেড়ে নিলো প্রাণ: বয়লার বিস্ফোরণে আহত ৮জন

১১

গণভোটেও দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে: পররাষ্ট্র উপদেষ্টা

১২

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া

১৩

কাজিপুরে কৃষি জমির টপ-সয়েল কাটায় জরিমানা

১৪

পিআরএফ নতুন কমিটি: কাওছার সভাপতি, ইউসুফ সাধারণ সম্পাদক, উমর ফারুক সাংগঠনিক সম্পাদক

১৫

ধুনটে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৬

গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৭

মানুষের কল্যাণে রাজনীতি করি : তারেক রহমান

১৮

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত

১৯

রিলিজ হলো র‌্যাপার নোমানের “পরিবর্তন চাই”

২০