Ibrahim Atiullah Anik
২৩ নভেম্বর ২০২৫, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে সেন্ট ফিলিপস স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন

দিনাজপুরে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে সেন্ট ফিলিপস স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে দিনাজপুর জেলা পর্যায়ে অনুষ্ঠিত “আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট” এ চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট ফিলিপস স্কুল এন্ড কলেজ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের বাস্তবায়নে টুর্নামেন্টের আয়োজন করে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।

গতকাল বিকেলে গোর এ শহীদ বড় ময়দানে টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে কেবিএম কলেজ (আকাশী রঙের জার্সি) বনাম সেন্ট ফিলিপস স্কুল এন্ড কলেজ (বেগুনী রঙের জার্সি)। নির্ধারিত সময়ের খেলায় ২-০ গোলে কেবিএম কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সেন্ট ফিলিপস স্কুল এন্ড কলেজ। খেলার প্রথমার্ধে চ্যাম্পিয়ন দলের প্রথম গোলটি করেন ৮নং জার্সিধারী সুব্রত সরেন এবং ২য় গোল করেন ১১ নং জার্সিধারী সিলিয়ন হাসদা। খেলা পরিচালনা করেন রেফারি মাজেদুর রহমান, সহকারি রেফারি আপেল মাহমুদ ও আবু বকর সিদ্দিক।

খেলায় ২ টি গোল করে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন কেবিএম কলেজের মো. রবিউল ইসলাম (জার্সি নং ১১), শ্রেষ্ঠ গোল রক্ষক নির্বাচিত হন সেন্ট ফিলিপস স্কুল এন্ড কলেজের গোল রক্ষক সুশান্ত মুর্মু এবং ম্যান অব দ্যা ফাইনাল হন সেন্ট ফিলিপস স্কুল এন্ড কলেজের আল বিনুস টুডু (জার্সি নং ১০)।

পরে রাতে পুরস্কার বিতরণ পর্বের আলোচনা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। এসময় তিনি জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ এ সিরাজগঞ্জ জেলাকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন দিনাজপুর জেলা দলকে ধন্যবাদ ও শুভকামনা জানান। সকল খেলোয়াড়কে নিয়মিত চর্চার মধ্যে থাকার আহবান জানান। বক্তব্য শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার ট্রফি তুলে দেন জেলা প্রশাসক।

এসময় স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন সেন্ট ফিলিপস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা, কেবিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার কুদরত ই খুদা প্রমুখ।

আয়োজকরা জানান, দিনাজপুরে “আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট” এর চ্যাম্পিয়ন ও রানার্সআপ এই দুই দলই আগামীতে রংপুর বিভাগীয় পর্যায়ে খেলবে।

উল্লেখ্য, দিনাজপুর জেলা পর্যায়ে “আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট” এ একটি মাদ্রাসাসহ মোট ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। ১৬টি দল গুলো হচ্ছে কারেন্টহাট ডিগ্রী কলেজ, শঙ্করপুর মহাবিদ্যালয়, বিরল সরকারি কলেজ, দিনাজপুর সিটি কলেজ, সেন্ট ফিলিপস স্কুল এন্ড কলেজ, পাঁচবাড়ী মকলেছুর রহমান মহাবিদ্যালয়, ফুলবাড়ী সরকারি কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, কাদের বকস মমোরিয়াল কলেজ, কাহারোল সরকারি কলেজ, চিরিরবন্দর সরকারি কলেজ, ফাসিলাডাঙ্গা মহাবিদ্যালয়, দিনাজপুর সরকারি কলেজ, হলিল্যান্ড কলেজ, মুন্সিপাড়া আদর্শ কলেজ এবং নুরজাহান কামিল মাদ্রাসা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০