Ibrahim Atiullah Anik
১৩ ডিসেম্বর ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে আবৃত্তি সংগঠন ‘রক্তকরবী’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দিনাজপুরে আবৃত্তি সংগঠন ‘রক্তকরবী’প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে “এসো আমাদের আঙ্গিনায় বসো নতুন সূর্যের আলোয় ভাগ করে নাও শ্বাস”এই শ্লোগানকে সামনে রেখে গতকাল এফপিএবি মিলনায়তনে শুরু হয় দিনব্যাপী কবিতা, সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির উৎসব।

সংগঠনের সভাপতি সুবর্ণা মুখারর্জী সহ-সভাপতি মুনিরা শাহনাজ চৌধুরী কেয়া এবং সাধারণ সম্পাদক কাদিরা চৌধুরী লাজুর পরিকল্পনা ও দিকনির্দেশনায় পুরো আয়োজন হয়ে ওঠে সুশৃঙ্খল, বর্ণময় ও প্রাণোচ্ছ্বল।

অনুষ্ঠানের প্রথম পর্ব পরিচালনা করেন জোহরা তাবাসসুম মৌ ও দীপু রায় দেব। বিজয়ের মাসের আবহে দেশাত্মবোধক গান ও কবিতা পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের মূল কর্মসূচি। সারাদিনজুড়ে একক, দ্বৈত ও দলীয় আবৃত্তির পাশাপাশি নৃত্য পরিবেশনায় মেতে ওঠে ছোট-বড় সকলেই।

রক্তকরবীর প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আয়োজন নয় এটি হয়ে ওঠে সংগঠনের সদস্যদের এক মিলনমেলা। ক্ষুদে আবৃত্তিকারদের উপস্থিতি এবং তাদের প্রাণচঞ্চল পরিবেশনা শিশুদের সাংস্কৃতিক চর্চায় যুক্ত হওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণও প্রমাণ করেছে সুস্থ সমাজ গঠনে সংস্কৃতির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।

শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তিচর্চার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন “শুদ্ধ উচ্চারণ শুধু কণ্ঠসৌন্দর্য নয়, এটি ব্যক্তিত্বের পরিচয়। সঠিক উচ্চারণে ভাব প্রকাশ মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে, আর এই চর্চাই গড়ে তোলে সুস্থ, সুষম ও সংস্কৃতিমনা সমাজ।”

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বীথি রানী রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর কেক কাটা ও শিশু-কিশোরদের উচ্ছ্বসিত অংশগ্রহণ অনুষ্ঠানে যোগ করে নতুন মাত্রা।

রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, বীরগঞ্জ, পঞ্চগড়সহ পার্শ্ববর্তী জেলা ও উপজেলা থেকে আগত আবৃত্তিকার, সংগীতশিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সমৃদ্ধ করে তুলেছেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউল রহমান রেজু, জেলা ভেটেরিনারি অফিসার ড. আশিকা আকবর তৃষা, দৈনিক প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলাম রাজু, শিল্পকলা একাডেমীর নাট্যজন তারিকুজ্জামান তারেক, এবং রক্ত করবীর উপদেষ্টা সমেশ চন্দ্র মজুমদার।

অনুষ্ঠানের শেষ পর্বে ‘ধনধান্য পুষ্পে ভরা’ গানের মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। অতিথি ও দর্শকদের আবেগময় অংশগ্রহণের মধ্যে দিয়ে সভাপতি সুবর্ণা মুখার্জি ঘোষণা করেন অনুষ্ঠানের সমাপ্তি। তিনি আশা প্রকাশ করেন “শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তিচর্চার মাধ্যমে রক্তকরবী সুস্থ, সচেতন ও সংস্কৃতিমনা সমাজ গঠনে আরও এগিয়ে যাবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০