
দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন। এর আগে শুক্রবার রাত পৌনে ২টায় বিরামপুর থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আলতাফুজ্জামান মিতা বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের সালেহ উদ্দিন আহমেদের ছেলে।
অতিরিক্তি পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত আলতাফুজ্জামান মিতার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানা ও ডিএমপিতে একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।