Ibrahim Atiullah Anik
২২ ডিসেম্বর ২০২৫, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলা শুরু

দিনাজপুরে ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলা শুরু

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২৬ এর বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে দিনাজপুরে। এতে রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর ও নীলফামারী জেলা অংশগ্রহণ করছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় গতকাল সোমবার দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় জেলা প্রশাসক বলেন, সবার উপরে মানুষ সত্য— তাহার উপরে নাই। খেলার মাঠে ধৈর্য প্রয়োজন। যত ভালোই খেলুক এক দলকে হারতে হবে। সুতরাং খেলার মাঠে বন্ধুসুলভ ভাই সুলভ আচরণ দেখিয়ে খেলার আহ্বান জানান তিনি।

দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিনাজপুর জেলা ক্রিকেট কোচ মো. আনোয়ারুল ইসলাম সুমি, নীলফামারী জেলা ক্রিকেট কোচ জামিউল আলম বাবলু, পঞ্চগড় জেলা ক্রিকেট কোচ কাজী জাহিদ, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল আলম পল্লব, আম্পায়ার অ্যাসোসিয়েশন দিনাজপুরের সভাপতি প্রশান্ত কুমার সরকার অরুণ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও অংশগ্রহণকারী খেলোয়াড়রা।

আলোচনা শেষে খেলোয়ারদের সাথে পরিচিত হন প্রধাণ এসব অন্যান্য অতিথিবৃন্দ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নীলফামারী ও পঞ্চগড় জেলা দল। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন কামরুজ্জামান তালুকদার মাসুম ও সৈয়দ ইসলাম হোসেন এবং স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন জাকির হোসেন মুন্না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০