১ মে ২০২০, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে খাদ্যসামগ্রী বিতরণ

দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শ্রমিক, অসহায়, দরিদ্রসহ সকল মানুষদের অধিকার নিশ্চিত করেছে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটিও মানুষ খাদ্যসামগ্রী থেকে বাদ যাবে না। প্রতিটি মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে।  তিনি বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। পবিত্র রমজান মাসে করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য দেশবাসী তথা বিশ্ববাসীকে মুক্তি দান করে মহান আল্লাহর কাছে এই দোয়া প্রার্থনা করি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের নুন্যতম মজুরি নির্ধারণ করেছেন। করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকা কল-কারখানার শ্রমিকদের বেতন ভাতা প্রদানের জন্য সরকার ২শতাংশ সুদে ৫ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। প্রণোদনার এই অর্থ স্বচ্ছতার সঙ্গে শ্রমিক কর্মচারীদের কাছে সরাসরি পৌঁছানো জন্য ব্যাংক হিসাব খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তা বাস্তবায়ন হতে শুরু করছে। 
মহান মে দিবস উপলক্ষে শুক্রবার দিনাজপুর আইনজীবী সমিতির চত্বরে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া আইনজীবী সহকারীসহ অসহায় ও দরিদ্রদের মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞা, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আয়েজ উদ্দীন, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নুরুজ্জামান জাহানী, সাধারন সম্পাদক এ্যাড. তহিদুল ইসলাম সরকার, সহ-সভাপতি নাসিমা আকতার, সহ-সাধারন সম্পাদক এ্যাড. খাদেমুল ইসলাম, সারওয়ার হোসেন বাবু প্রমুখ। এ সময় সাংবাদিকদের এসব কথা বলেন। একই দিন মহান মে দিবস উপলক্ষে দিনাজপুর নিউমার্কেট চত্বরে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় ও দরিদ্র হোটেল-রেস্তোরা শ্রমিকদের মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, দিনাজপুর শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা জাসদের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক তায়েফ বিন শরিফ, হোটেল-রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক, সাধারন সম্পাদক জগদিশ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০