দিনাজপুর প্রতিনিধি : ১০ নভেম্বর ২০২৫ , ৬:২৯:০১ প্রিন্ট সংস্করণ
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে, আগামীর শুদ্ধতা- এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর শিশু একাডেমির মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন- দুদক আয়োজিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪’টা পযন্ত দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে বিরতীহীন ভাবে দুদকের এই গন শুনানি অনুষ্ঠিত করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় গণশুনানী অনুষ্ঠিত করা হয়েছে। গণ-শুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশন-দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, সরকারি কর্মকর্তাদের, নিজের বিবেক কাছে দায়বদ্ধ থেকে আপনাদের উপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সচেতন থাকবেন। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ঘুষ দুর্নীতি অবৈধ ভাবে অর্থ সম্পদ অর্জন অভিযোগ প্রমাণিত হলে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের মনে রাখা দরকার, জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। তাই জনগণের সেবা করাই তাদের প্রধান দায়িত্ব। সরকারি কর্মকর্তাদের নিজ দায়িত্বে প্রত্যেকের দপ্তর দুর্নীতিমুক্ত রাখুন। দুর্নীতি মুক্ত সমাজ গঠনে আমাদের মানসিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। দুর্নীতি নির্মূলের উদ্যোগ নিজেদের ঘর থেকে শুরু করতে হবে।
ব্যক্তিগত লোভ-লালসা পরিহার করতে হবে, অন্যকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতি বিরোধী চেতনা গড়ে তুলতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ সপ্তাহে অন্তত একদিন শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শুদ্ধাচার এবং ভালোকে ভালো, মন্দকে মন্দ বলতে শিক্ষা দিন। স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে সরকারি সেবা প্রাপ্তি গণশুনানির মুল লক্ষ্য। রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো চাপে পড়ে যেন কেউ দুর্নীতির পথে না হাঁটে- এই আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমশন কমিশন এর মহা-পরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, দুদক রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহা. নুরুল হুদা ও জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।
আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। এছাড়াও গণশুনানীতে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ আতাউর রহমান সহ প্রমখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন, সহকারী পরিচালক মো. নুর আলম, এবং জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ প্রমুখ।
দুদকের গণশুনানীতে সরকারি বেসরকারি ১২৭ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৭৯ টি অভিযোগ জমা পরেছিল। অভিযোগ গুলোর মধ্য শতাধিক অভিযোগ শুনানি অনুষ্ঠিত করা হয়। যার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অভিযোগ নিষ্পত্তিও করা হয়েছে। বেশ কিছু অভিযোগ অনুসন্ধানের জন্য দুদক কার্যালয়ে গ্রহণ করেছেন।

















