Ibrahim Atiullah Anik
৯ ডিসেম্বর ২০২৫, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে গত এক বছরে ৪৮ আসামি গ্রেপ্তারসহ ৪ কোটি টাকার মাদক আটক

দিনাজপুরে গত এক বছরে ৪৮ আসামী গ্রেপ্তারসহ ৪ কোটি টাকার মাদক আটক

দিনাজপুর বিজিবি সেক্টর অভিযানে গত এক বছরে ৪৮ জন আসামিসহ ৪ কোটি টাকার অধিক মূল্যের মাদক দ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়েছে।
৯ ডিসেম্বর মঙ্গলবার দিনাজপুর বিজিবি সেক্টর এর শহীদ কর্ণেল গুলজার রহমান অডিটোরিয়ামে উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর, ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি দিনাজপুর সেক্টরের ব্যবস্থাপনায় আয়োজিত সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান পিএসসি এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আটককৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেন্সিডিল ৯৬৬ বোতল, বিদেশী মদ এক হাজার বোতল, ইয়াবা ৩ হাজার ৪৬৯ পিস, গাঁজা ২২৮ দশমিক ১৯ কেজি, ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় সিরাপ ২ হাজার ৫১ বোতল, ভারতীয় মেটাডক্সিন ট্যাবলেট ৮ হাজার ৫৯০ পিস, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ১৭ হাজার ৯৬৭ পিস এবং ভারতীয় নেশা জাতীয় ইঞ্জেকশন ৫ হাজার ৭৪৩ পিস উদ্ধার করা হয়েছে।

সূত্রটি জানায়,বিজিবি সীমান্ত এলাকায় দায়িত্ব পালন সহ মাদকদ্রব্য এবং চোরাচালানি পণ্য উদ্ধারসহ অপরাধীদের গ্রেফতার চলমান থাকবে বলে তিনি ঘোষণা দেন।
প্রেস ব্রিফিংয়ে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান, ফুলবাড়ী ২৯বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এএম জাবের বিন জব্বার ও বিজিবি সেক্টর অপারেশন অফিসার (জি-টু) মেজর তানিম হাসান খানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা রয়েছে ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার.। অত্র রিজিয়নের অধীনে ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়ন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০