Online Desk
২২ জানুয়ারী ২০২৬, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

দিনাজপুরে জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

দিনাজপুরে জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

২২ জানুয়ারি বৃহস্পতিবার কাদের বকস্ মেমোরিয়াল কলেজ এর সহযোগিতায় কাদের বকস্ মেমোরিয়াল কলেজ মাঠে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম।

কাদের বকস্ মেমোরিয়াল কলেজ পরিচলনা পর্ষদের সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল এর সভাপতিত্বে উদ্বোধনের পুর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাদের বকস্ মেমোরিয়াল কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার কুদরত-ই-খুদা, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ দলিলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর সহকারী পরিচালক মোহাম্মদ মাসুদ রানা, সহকারী কলেজ পরিদর্শক মো. ইলিয়াস হোসেন, সহকারী রেজিষ্টার মো. আকরাম হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. আশরাফুল আলম, সহকারী কলেজ পরিদর্শক মো. মজিবুর রহমান, জাকিরুল ইসলাম, সেকশন অফিসার মুঃ রিয়াজুর রহমান, ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক ফসিয়ার রহমান প্রমুখ। সঞ্চালনে ছিলেন কাদের বকস্ মেমোরিয়াল কলেজ এর ক্রীড়া শিক্ষক জায়েদী পারভেজ অপুর্ব। এ ছাড়াও কাদের বকস্ মেমোরিয়াল কলেজ এর শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, দাবা, এ্যাথলেটিক্স, ক্যারাম, সাঁতারসহ ২২টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় কাদের বকস্ মেমোরিয়াল কলেজ ও বিরল সরকারি কলেজ ফুটবল খেলায় মোকাবেলা করে।

প্রতিযোগিতায় ৮টি কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ, কাদের বকস্ মেমোরিয়াল কলেজ, আদর্শ মহাবিদ্যালয়, বিরল সরকারি কলেজ, বীরগঞ্জ সরকারি কলেজ, আবতাবগঞ্জ সরকারি কলেজ, ফুলবাড়ী সরকারি কলেজ অংশ নেয়। উদ্বোধনী খেলা পরিচালনা করেন রেফারী মোঃ সোহেল রানা, সহকারী রেফারী মোঃ মাজেদুর রহমান, আবু বক্কর সিদ্দিক, ৪র্থ রেফারী আপেল মাহমুদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১০

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

১১

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১২

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

১৩

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

১৪

সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

১৫

বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

১৬

নাশকতার আশঙ্কায় বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

১৭

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের পুলিশ সদস্যদের বিচার দাবি

১৮

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য

১৯

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেসসচিব

২০