Ibrahim Atiullah Anik
২২ ডিসেম্বর ২০২৫, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ডেভেলপমেন্ট কাপ ফুটবল বাছাই প্রতিযোগিতা শুরু

দিনাজপুরে ডেভেলপমেন্ট কাপ ফুটবল বাছাই প্রতিযোগিতা শুরু

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় দিনাজপুরে ডেভেলপমেন্ট কাপ ফুটবল বাছাই প্রতিযোগিতার শুরু হয়েছে। এতে দিনাজপুরের পাঁচটি ফুটবল একাডেমীর খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন।

দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল সোমবার দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে প্রধান অতিথি হিসেবে বাছাই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান, সাবেক কৃতি ফুটবলার সোহেল রানা।

এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিনাজপুর জেলা ক্রিকেট কোচ মো. আনোয়ারুল ইসলাম সুমি, এবং দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল আলম পল্লবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক, কোচ এবং অংশগ্রহণকারী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ডেভেলপমেন্ট কাপ ফুটবলে জেলার তৃণমূল পর্যায় থেকে ৪০ জন মেধাবী খেলোয়াড় বাছাই করা হবে। বাছাই শেষে তাদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ দেয়া হবে। এই প্রশিক্ষণ ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে ডেভেলপমেন্ট কাপ ফুটবল বাছাই প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ

চিলাহাটিতে আহলুস সুফফা ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বান্দরবান আসন হতে জামায়াতের মনোনয়ন প্রত্যাহার

সাভারে জুয়ারী সহ ৩ চাঁদাবাজ আটক

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাঁশখালী সংসদীয় আসনে জোট সমঝোতায় দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর: প্রতিবাদে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

বাগেরহাটে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে খেলাফত মজলিস প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

১০

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী লরি আবারো কেড়ে নিলো প্রাণ: বয়লার বিস্ফোরণে আহত ৮জন

১১

গণভোটেও দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে: পররাষ্ট্র উপদেষ্টা

১২

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া

১৩

কাজিপুরে কৃষি জমির টপ-সয়েল কাটায় জরিমানা

১৪

পিআরএফ নতুন কমিটি: কাওছার সভাপতি, ইউসুফ সাধারণ সম্পাদক, উমর ফারুক সাংগঠনিক সম্পাদক

১৫

ধুনটে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৬

গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৭

মানুষের কল্যাণে রাজনীতি করি : তারেক রহমান

১৮

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত

১৯

রিলিজ হলো র‌্যাপার নোমানের “পরিবর্তন চাই”

২০