Ibrahim Atiullah Anik
২৩ নভেম্বর ২০২৫, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় অপহরণ পূর্বক ধর্ষণ মামলার একজন পলাতক আসামিকে র‌্যাব সদস্যদের অভিযানে গ্রেফতার করা হয়েছে।

রোববার সন্ধায় দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দিনাজপুর র‌্যাব-১৩ এবং র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহের একটি যৌথ অভিযানিক দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার অষ্টধার এলাকায় রোববার ভোরে অভিযান পরিচালনা করে ওই পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

র‌্যাব সূত্রটি জানায়, জেলার বীরগঞ্জ থানায় দায়ের করা একটি অপহরণ পূর্বক ধর্ষণ মামলার ছায়া তদন্তে দিনাজপুর র‌্যাব ক্যাম্প সক্রিয় ভূমিকা শুরু করে, ওই পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মো. মহিদুল ইসলাম (২৪) বিয়ের প্রলোভন দিয়ে ভিকটিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ভিকটিমকে নানা বাড়ীতে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। পরে অপকর্ম ঢাকতে ভিকটিমকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে বিবাহ বহির্ভূত ভাবে দীর্ঘদিন সংসার করে এবং ভিকটিমের উপর শারীরিক নির্যাতন চালায়।

ভিকটিম বিয়ের কথা বললে আসামী কাল ক্ষেপণ করতে থাকে। ভিকটিমের পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে আসামির বাড়িতে গেলে, তার পিতা-মাতা বিয়ের বিষয় প্রত্যাখ্যান এবং খারাপ আচরণ করে। পরে ভিকটিম নিজে বাদী হয়ে গত ১৩ ফেব্রুয়ারি বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।যার বীরগঞ্জ থানার মামলা নং-১৫, তাং-১৩/০২/২০২৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১)।

ঘটনার পর থেকে আসামি মুহিদুল ইসলাম গ্রেফতার এড়াতে কৌশলে আত্মগোপনে ছিল। তাকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে। সর্বশেষ ডিজিটাল প্রদ্ধতি অনুসরণে তাকে আজ রোববার ভোরে ময়মনসিং কোতোয়ালী থানার অষ্টধার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব সূত্রটি জানায়, গ্রেফতারকৃত আসামী ও ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আজ রোববার সন্ধায় জেলার বীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপহরণ, ধর্ষণ ও অন্যান্য অপরাধ প্রতিরোধে র‌্যাব দৃঢ়ভাবে কাজ করে যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রোববার সন্ধায় জেলার বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পরিদর্শক মো. আব্দুল গফুর জানায়, গ্রেফতারকৃত আসামি মো. মুহিদুল ইসলামকে আজ সোমবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০