
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, দিনাজপুর সদর ৩ আসনের প্রার্থী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনাজপুর শহরের ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তকিম, সাধারন সম্পাদক মো. হামিদুর রহমান, পৌর শ্রমিক দলের মো. নুরুল ইসলাম নুরু, সদস্য সচিব মো. নুর আলম, যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জুলফিকার হোসেন, সাধারণ সম্পাদক মো. শামছুল হুদা প্রমুখ।