
জাঁকজমক আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে শুরু হলো বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। উদ্ধোধনী খেলায় রংপুর সেন্টোস ক্লাব একমাত্র গোলে বগুড়া জেলা দলকে পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয়। একমাত্র গোল দাতা সেন্টোস ক্লাবের অনন্ত ম্যান অব দা ম্যাচ হন।
দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত গোরে শহীদ ময়দানে টুর্ণামেন্টের উদ্ধোধন করেন বিএনপি সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
সোমবার দিনাজপুর ঐতিহাসিক গোরে শহীদ মাঠে দর্শকে কানায় কানায় ভরে যায়। বিকেল ৩টায় মাঠে নামে রংপুর সেন্টোস ক্লাব ও বগুড়া জেলা দল। আনুষ্ঠানিকতা শেষে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা মাঠ দাপিয়ে খেলেছে।
আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলার প্রথমার্ধের ১৪ মিনিটে রংপুর সেন্টোস ক্লাবের অনন্ত প্রথম গোলটি করে দলকে এগিয়ে নিন। প্রতমার্ধের বগুড়া জেলা দল কোন গোল করতে না পারায় সেন্টোস ক্লাব ১-০ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে খেলা শেষ হওয়ার আগে আর কোন গোল না হওয়ায় সেন্টোস ক্লাব ১-০ গোলে গোলে বগুড়া জেলা দলকে পরাজিত করে। মাঠে খেলা দেখে দর্শকরা খুশী।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ, আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জল,সাংগঠনিক সম্পাদক(সাবেক ইউপি চেয়ারম্যান) মো. আনিসুর রহমান বাদশা, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল,সদর উপজেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক-সাধারন সম্পাদক মুরাদ আহমেদ , জেলা ফুটবল এসোসিয়েশন এর কর্মকর্তা গোলাম নবী দুলাল, ফুলবাড়ি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মতি, সাবেক ফুটবল খেলোয়াড় বৃন্দসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
উক্ত খেলায় মোট আটটি দল অংশগ্রহণ করছে।